Recent comments

Breaking News

নিয়োগ দেবে আরএফএল গ্রুপ,লাগবে না অভিজ্ঞতা Shohoj Solution



শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপে ‘ট্রেইনি জোনাল ম্যানেজার (টিজেডএম)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। ২৪ বছর বয়স হলেই আবেদনের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট কাজে কোনো প্রকার অভিজ্ঞতা থাকার প্রয়োজন নেই।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: ট্রেইনি জোনাল ম্যানেজার (টিজেডএম)

পদসংখ্যা: নির্ধারিত নয়

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

অন্যান্য সুবিধাসমূহ:

টি/এ, মোবাইল বিল, ট্যুর ভাতা, পারফরম্যান্স বোনাস

বেতন পর্যালোচনা: বার্ষিক

উৎসব বোনাস:

আকর্ষণীয় মাসিক বিক্রয় কমিশন আকর্ষণীয় টিএ/ডিএ

৬ মাস সফল প্রবেশনকাল শেষে পদোন্নতির সুযোগ।



চাকরির দায়িত্বসমূহ:

  • নির্দিষ্ট এলাকায় বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন এবং বিক্রয় কৌশলগুলো বাস্তবায়ন করা।
  • সেলস ফোরকাস্ট বা বিক্রয় পূর্বাভাস অনুযায়ী কাজ করা।
  • ডেলিভারি অর্ডার (DO) তৈরি করা এবং ডিলাররা সময়মতো পণ্য বুঝে পাচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা।
  • ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলোর সক্ষমতা যাচাই করা এবং পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করা।
  • সুপারভাইজারকে সহায়তা করা এবং সেলস রিপ্রেজেন্টেটিভদের (SR) সাথে মিলে কাজ করা।
  • কোম্পানির প্রমোশনাল বা প্রচারণামূলক কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনা করা।
  • বাজারে পণ্যের ভিজিবিলিটি বা প্রদর্শন নিশ্চিত করা।
  • নিয়মিত নতুন বাজার খুঁজে বের করা এবং ব্যবসার পরিধি বাড়ানো।
  • প্রতিযোগীদের কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং সে অনুযায়ী নিয়মিত রিপোর্ট প্রদান করা।



বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ২৪-৩২ বছর

কর্মস্থল: যে কোনো স্থান

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমএসএস/এমএসসি/এমএ

আবেদনের শেষ সময়: ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে  বিডিজবস আবেদন করতে পারবেন।

কোন মন্তব্য নেই