Breaking News

এসিআই কোম্পানিতে চাকরি, অভিজ্ঞতা ছাড়া আবেদন Shohoj Solution



অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (ACI) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফার্মাসিউটিক্যালস বিভাগ ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা সরাসরি ওয়াক-ইন সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (ACI)

পদের নাম: ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ

বিভাগ: ফার্মাসিউটিক্যালস

পদসংখ্যা: নির্ধারিত নয়

অন্যান্য সুবিধা: আকর্ষণীয় ও সামগ্রিক বেতন, টিএ/ডিএ অ্যালাউন্স, মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক ইনসেনটিভ, উৎসব বোনাস, প্রফিট শেয়ার ও লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স, শীর্ষ পারফর্মকারীদের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ, পরিবারের জন্য মেডিকেল সুবিধা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি এবং ক্যারিয়ার অগ্রগতির সুযোগ।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির দায়িত্বসমূহ:

  • যোগাযোগ রক্ষা ও সম্পর্ক উন্নয়ন: এসিআই এবং স্বাস্থ্যসেবা সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করা। ডাক্তার, ফার্মেসি এবং স্বাস্থ্যসেবা পেশাজীবীদের সাথে নির্ভরযোগ্য পণ্যের তথ্য শেয়ার করে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করা।

  • ব্র্যান্ড ও পণ্য প্রচার: এসিআই-এর বিশ্বস্ত ব্র্যান্ডগুলোকে রোগীদের দোরগোড়ায় পৌঁছে দিতে সহায়তা করা এবং ফার্মাসিউটিক্যাল মার্কেটিং ও পণ্য প্রচারে ভূমিকা রাখা।



শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে মাস্টার্স বা স্নাতক ডিগ্রি (এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে)।

অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ফার্মাসিউটিক্যাল সেলসে ক্যারিয়ার গড়ার মানসিকতা এবং বাংলাদেশের যেকোনো স্থানে কাজের সদিচ্ছা থাকতে হবে। ফার্মাসিউটিক্যাল/মেডিকেল মার্কেটিং, প্রোডাক্ট প্রমোশন এবং ফার্মাসিউটিক্যাল সেলসে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: অভিজ্ঞতা বাধ্যতামূলক নয় (ফ্রেশার বা অভিজ্ঞরা আবেদন করতে পারবেন)।

আবেদনের শেষ সময়: ১১ সেপ্টেম্বর ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা ওয়াক-ইন সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে পারবেন। ইন্টারভিউয়ের প্রক্রিয়া দেখতে এখানে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই