এসএসসি পাসেই আকিজ গ্রুপে চাকরি, আছে ওভারটাইম ভাতা Shohoj Solution
আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির জেনারেটর বিভাগ অপারেটর/সহকারী অপারেটর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: অপারেটর/সহকারী অপারেটর
বিভাগ: জেনারেটর
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
অন্যান্য সুবিধা: ওভারটাইম ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস, ক্যান্টিনে সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবারের উপর ৭৫ শতাংশ ভর্তুকি প্রদান করে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: ২০ থেকে ৩২ বছর
কর্মস্থল: ঢাকা (ধামরাই)
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- বিদ্যুৎ বিভ্রাটের সময় জেনবাচার গ্যাস এবং ডিজেল জেনারেটর পরিচালনা ও পর্যবেক্ষণ করা।
- বৈদ্যুতিক স্টেশন, এইচটি, এলটি ও পিএফআই ইউনিট পরিচালনার অভিজ্ঞতা থাকা।
- তেলের স্তর, কুল্যান্ট এবং ব্যাটারির অবস্থা নিয়মিত পরীক্ষা করা।
- দৈনিক প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদন করা এবং অপারেশনাল ডেটা রেকর্ড করা।
- ছোটখাটো ত্রুটিগুলো মেরামত করা এবং বড় মেরামতের জন্য সুপারভাইজারকে জানানো।
- নিরাপদ অপারেশন নিশ্চিত করা এবং কোম্পানির মানদণ্ড মেনে চলা।
অন্যান্য যোগ্যতা: জেনারেটর পরিচালনা ও পর্যবেক্ষণে দক্ষতা।
অভিজ্ঞতা: ২ থেকে ৬ বছর
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
আবেদনের শেষ সময়: ০৮ নভেম্বর ২০২৫
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই