পার্ট টাইম চাকরি দিচ্ছে এসএমসি, চলছে অনলাইনে আবেদন Shohoj Solution
সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্যাথলজিস্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)
পদের নাম: প্যাথলজিস্ট (পার্ট টাইম)
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
চাকরির দায়িত্বসমূহ
- সামগ্রিক ব্যবস্থাপনা: এস.এম.সি ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারের ল্যাবরেটরি পরিষেবাগুলোর সামগ্রিক ব্যবস্থাপনার জন্য দায়বদ্ধ থাকা।
- পরীক্ষা ও বিশ্লেষণ: নমুনা পরীক্ষা করার জন্য ল্যাবরেটরি সরঞ্জামগুলো সঠিকভাবে পরিচালনা করা এবং শরীরের তরল ও টিস্যু নমুনার সঠিক বিশ্লেষণের জন্য পরীক্ষাগুলো সম্পাদন করা।
- রোগ নির্ণয়: ল্যাবরেটরি পরীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে রোগ নির্ণয় করা।
- ফলাফলের নির্ভরযোগ্যতা: এস.এম.সি ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারের ল্যাবরেটরিগুলো দ্বারা তৈরি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা।
- ইলেকট্রনিক রেকর্ড: ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সফটওয়্যার ব্যবহার করা।
- প্রতিবেদন প্রস্তুত: পরীক্ষিত নমুনা, পরীক্ষার ফলাফল এবং চূড়ান্ত রোগ নির্ণয়ের বিস্তারিত বিবরণসহ বিস্তৃত প্যাথলজি রিপোর্ট প্রস্তুত করা।
- কর্মীদের প্রশিক্ষণ: প্রতিষ্ঠিত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণ করে ল্যাবরেটরি টেকনিশিয়ানদের জন্য ল্যাবরেটরি গুণমান ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ, ওরিয়েন্টেশন এবং অন-দ্য-জব ট্রেনিং সেশন পরিচালনা করা।
দৈনিক শিফট: সপ্তাহে ছয় দিন (শুক্রবার বাদে) প্রতিদিন তিন ঘণ্টার ডে-শিফট ডিউটি পালন করা:
- মোহাম্মদপুর: দুপুর ১২:০০টা থেকে দুপুর ১:৩০টা পর্যন্ত।
- দারুসসালাম, ঢাকা: দুপুর ২:০০টা থেকে দুপুর ৩:৩০টা পর্যন্ত।
কর্মস্থল: ঢাকা (দারুস সালাম, মোহাম্মদপুর)
বেতন: আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস
অন্যান্য যোগ্যতা: বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে প্যাথলজিক্যাল পরিষেবা প্রদানে অভিজ্ঞতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৫
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই