Recent comments

Breaking News

চাকরি দেবে সুলতান’স ডাইন, অভিজ্ঞতা ছাড়াই আবেদন Shohoj Solution



ঢাকার রেস্তোরাঁ ব্র্যান্ড সুলতান’স ডাইন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি স্টোর ম্যানেজমেন্ট বিভাগ ইনভেন্টরি অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সুলতান’স ডাইন 

পদের নাম: ইনভেন্টরি অফিসার

বিভাগ: স্টোর ম্যানেজমেন্ট

লোকবল নিয়োগ: ১০ জন

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, ২টি উৎসব বোনাস। 



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: রেস্টুরেন্টে

বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: যেকোনো স্থানে

চাকরির দায়িত্বসমূহ:

  • সরবরাহকারীদের কাছ থেকে কাঁচামাল এবং প্যাকেজিং সামগ্রী গ্রহণ করা এবং সেগুলোর নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করা।
  • উৎপাদনে ব্যবহারের জন্য কাঁচামাল ও প্যাকেজিং সামগ্রী ইস্যু করা।
  • সামগ্রীর স্থিতিশীল সরবরাহের জন্য দক্ষ ও নির্ভুল ইনভেন্টরি স্তর বজায় রাখতে সহায়তা করা।
  • ওয়্যারহাউস এবং স্টোরেজ ব্যবস্থা অপটিমাইজ করা।
  • সকল ইনভেন্টরি ট্র্যাকিং করা।
  • ইনভেন্টরি নিয়ন্ত্রণের জন্য ইআরপি ব্যবহার করা।
  • পুনরায় অর্ডারের স্তর পর্যালোচনা করা।
  • বাজারের জ্ঞান ব্যবহার করা।
  • একটি দল পরিচালনা করা।
  • প্রতিবেদন ও ডকুমেন্ট প্রস্তুত করা।



প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ

অন্যান্য যোগ্যতা: রেস্টুরেন্টে কাজের দক্ষতা 

বেতন: ১৩ থেকে ১৫ হাজার টাকা (মাসিক) 

আবেদনের শেষ সময়: ১১ ডিসেম্বর ২০২৫

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই