নিয়োগ দেবে মিনিস্টার, অভিজ্ঞতা ছাড়াও আবেদন Shohoj Solution
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা না থাকলেও আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড
বিভাগের নাম: অ্যাকাউন্টস অ্যান্ড অডিট
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
পদসংখ্যা: ৩ জন
চাকরির দায়িত্বসমূহ:
- দৈনিক অ্যাকাউন্টিং অপারেশন, ভাউচার পোস্টিং এবং লেজার আপডেট বজায় রাখা।
- প্রদেয় এবং প্রাপ্য হিসাবের ব্যবস্থাপনা করা।
- আর্থিক বিবরণী, ব্যাংক রিকনসিলিয়েশন এবং ব্যয়ের প্রতিবেদন প্রস্তুত করা।
- মাসিক ও বছর শেষে হিসাব বন্ধের কাজে সহায়তা করা।
- ভ্যাট, ট্যাক্স এবং কোম্পানির নীতি মেনে চলা নিশ্চিত করা।
- অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরীক্ষা প্রক্রিয়ায় সহায়তা করা।
অভিজ্ঞতা: ২ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যে কোনো স্থান
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ অথবা এমবিএ (এআইএস)
আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই