Breaking News

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল, আবেদন করুন আজই Shohoj Solution



দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি (The IBN SINA Pharmaceutical Industry PLC) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 'সিনিয়র ম্যানেজার/অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, কোয়ালিটি অ্যাসিওরেন্স' পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি

পদের নাম: সিনিয়র ম্যানেজার/অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, কোয়ালিটি অ্যাসিওরেন্স

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধাসমূহ:

  • বার্ষিক বেতন পর্যালোচনা।
  • ফুল সাবসিডি লাঞ্চ সুবিধা।
  • ২টি উৎসব বোনাস।
  • মেডিকেল অ্যালাউন্স, প্রফিট শেয়ার, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি।
  • কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।



চাকরির দায়িত্বসমূহ:

  • কার্যকর ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি সিস্টেম (PQS) প্রতিষ্ঠা, বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ করা।
  • এসওপি (SOP), বিএমআর (BMR), বিপিআর (BPR), প্রোটোকল ও রিপোর্টসহ জিএমপি (GMP) সম্পর্কিত নথিপত্র তত্ত্বাবধান ও অনুমোদন করা।
  • ডেভিয়েশন, ওওএস (OOS)/ওওটি (OOT), চেঞ্জ কন্ট্রোল, রিস্ক অ্যাসেসমেন্ট এবং সংশ্লিষ্ট সিএপিএ (CAPA) পর্যালোচনা ও অনুমোদন করা।
  • কাঁচামাল, প্যাকেজিং সামগ্রী, ইন্টারমিডিয়েট, বাল্ক এবং সমাপ্ত পণ্যের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা।
  • প্রসেস ভ্যালিডেশন, ক্লিনিং ভ্যালিডেশন, কোয়ালিফিকেশন কার্যক্রম তত্ত্বাবধান করা।
  • ইইউ জিএমপি (EU GMP) এবং পিআইসি/এস (PIC/S) অনুযায়ী কোয়ালিটি রিস্ক ম্যানেজমেন্ট (QRM) নিশ্চিত করা।
  • প্রশিক্ষণ কর্মসূচি অনুমোদন ও পর্যবেক্ষণ করা।
  • সেলফ-ইনস্পেকশন, ইন্টারনাল অডিট এবং রেগুলেটরি ইনস্পেকশন তত্ত্বাবধান করা।
  • পণ্যের গুণমান পর্যালোচনা (PQR/APQR) এবং কোয়ালিটি পারফরম্যান্স ট্রেন্ড পর্যালোচনা করা।
  • সব বিভাগে ডেটা ইন্টিগ্রিটি, ডকুমেন্টেশন কমপ্লায়েন্স এবং জিএমপি কালচার নিশ্চিত করা।



কর্মস্থল: গাজীপুর

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এম. ফার্ম (M. Pharm) ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ১২ থেকে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর (যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও পদের বিষয়ে শিথিলযোগ্য)।

অভিজ্ঞতা: ১২ থেকে ১৫ বছর

আবেদনের শেষ সময়: ২২ জুন ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের কভার লেটার, বিস্তারিত আপডেট সিভি, সব একাডেমিক/প্রফেশনাল সার্টিফিকেটের কপি, ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্রের কপিসহ (সবগুলো সত্যায়িত) আবেদনপত্রটি ২২ জুন, ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে নিচের ঠিকানায় পৌঁছাতে হবে। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে।

ঠিকানা: হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি তানিন সেন্টার, ৩ আসাদ গেট, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

চাকরির বিজ্ঞপ্তি: বিডিজবসে চাকরির বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই