স্কয়ার গ্রুপে বিশাল চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ Shohoj Solution
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রিচ ট্রাক অপারেটর / ফর্কলিফ্ট অপারেটর পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: রিচ ট্রাক অপারেটর / ফর্কলিফ্ট অপারেটর
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কারখানায়
চাকরির দায়িত্বসমূহ
- নিরাপদে রিচ ট্রাকের মাধ্যমে পণ্য লোডিং, আনলোডিং, পরিবহন ও গুদামে সংরক্ষণ করা।
- ইনভেন্টরি নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে মালামাল সাজানো ও স্থানান্তর করা।
- প্রতিদিন যন্ত্রের প্রাথমিক পরিদর্শন (ব্যাটারি, ব্রেক, সেফটি ডিভাইস) সম্পন্ন করা এবং যেকোনো ত্রুটি তাৎক্ষণিকভাবে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা।
- আন্তর্জাতিক মানদণ্ড (ISO 9001:2015, ISO 22000:2018) এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করার মাধ্যমে নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা।
- স্টক, মালামালের হিসাব মিলিয়ে দেখা এবং (store/ warehouse) গুদামজাতকরণ কাজে সহায়তা করা।
- 5S পদ্ধতি মেনে গুদামের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা।
- যেকোনো ত্রুটি, ক্ষতি বা নিরাপত্তাজনিত ঝুঁকি /সমস্যা দ্রুত সুপারভাইজারকে অবহিত করা।
- কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করা।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন: কোম্পানির নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।
অন্যান্য সুবিধা: কোম্পানির পলিসি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি/ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: বৈধ ফর্কলিফ্ট বা রিচ ট্রাক চালানোর লাইসেন্স/ সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে।
অভিজ্ঞতা: এই ধরনের কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
কর্মস্থল: পাবনা কারখানা
আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৫
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই