Breaking News

চাকরি দিচ্ছে ব্র্যাক এনজিও,থাকবে অনেক সুবিধা Shohoj Solution



বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির মাইক্রোফাইন্যান্স বিভাগ ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার

বিভাগ: মাইক্রোফাইন্যান্স দাবি

পদসংখ্যা: নির্ধারিত নয় 

চাকরির সুযোগ-সুবিধা:

সুবিধাসমূহ: সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মাতৃত্ব/ পিতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবন বিমা, মোটরসাইকেল ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য। ইনসেনটিভ, পারফরম্যান্স বোনাস, বেস্ট এ্যাওয়ার্ড ও অন্যান্য।



বেতন: শিক্ষানবিশকালে (৬ মাস) মাসিক বেতন ২৩,০০০ টাকা। সফলভাবে শিক্ষানবিশকাল শেষ করার পর চাকরি নিয়মিত হলে, মাসিক বেতন হবে ৩২,২৮৭ টাকা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: ব্র্যাক মাঠ কার্যালয় (বাংলাদেশের যে কোন জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে)।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো স্থানে  

চাকরির দায়িত্বসমূহ:

  • প্রান্তিক জনগোষ্ঠিকে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের মাধ্যমে উৎপাদন বা সেবামূলক কাজে সহায়তা করা।
  • দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি সামাজিক ক্ষমতায়নে সহায়তা করা।
  • সদস্য সংগ্রহ, সঞ্চয়, ঋণ বিতরণ এবং সময়মত ঋণ আদায় করা।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: মোটরসাইকেল চালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: মাইক্রোফাইন্যান্সে অভিজ্ঞ কর্মী/ বিক্রয় বা বিপণন সংস্থায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।

আবেদনের শেষ সময়: ২৫ আগস্ট ২০২৫

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই