Breaking News

এইচএসসি পাসেই মেঘনা গ্রুপে চাকরি, অভিজ্ঞতা ছাড়াই আবেদন Shohoj Solution



মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাডমিন বিভাগ অফিস সহকারী পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।  আবেদন করা যাবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

পদের নাম: অফিস সহকারী

বিভাগ: অ্যাডমিন

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস 

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 



চাকরির দায়িত্বসমূহ:

  • কোম্পানীর নিয়ম অনুযায়ী অফিসে কর্মরত কর্মকর্তাদের জন্য চা/কফি পরিবেশন করা।
  • কর্মকর্তাদের অফিসিয়াল গুরুত্বপূর্ণ কাজে সহায়তা করা।
  • কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কনফারেন্স রুম/মিটিং রুম মিটিং শুরু করার পূর্বে সুবিন্যস্ত রাখা।
  • অফিসে আগত গেস্টদের প্রয়োজনীয় আপ্যায়ন করা।
  • অফিসে কর্মরত কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন নথি ফটোকপি করতে সহায়তা করা।
  • অফিসে কর্মরত কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী অফিসিয়াল চিঠি/কাগজ/ফাইল বিভিন্ন ডিপার্টমেন্টে আদান প্রদান করা।
  • অফিসিয়াল বিভিন্ন ডকুমেন্ট কুরিয়ার/ডাকযোগে প্রেরনের বাবস্থা করা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদনের শেষ সময়: ২৭ আগস্ট ২০২৫

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই