Recent comments

Breaking News

এসএসসি পাসেই ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরি Shohoj Solution



ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলসম্যান পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ০৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল

পদের নাম: সেলসম্যান

পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পাস 

অন্যান্য সুবিধা: দুটি উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (CPF), গ্র্যাচুইটি, বার্ষিক ছুটি নগদকরণ, অসুস্থতার ছুটি নগদকরণ, মহিলা কর্মচারীর জন্য প্রদত্ত মাতৃত্বকালীন ছুটি, বিনামূল্যে প্যাথলজি এবং মাইক্রোবায়োলজি পরীক্ষা, বৈশাখী ভাতা, কল্যাণ তহবিল (মেডিকাল এন্ড লাইফ কাভারেজ), হাসপাতালের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ সুবিধা।



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: হাসপাতালে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: ১৮ থেকে ২০ হাজার টাকা (মাসিক)

চাকরির দায়িত্বসমূহ:

  • প্রতিষ্ঠানের প্রদত্ত ইউনিফর্ম পরিধান করা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা।
  • স্বাস্থ্যবিধি মেনে এবং ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম পরিধান করে সকল কাজ সম্পন্ন করা।
  • সেলস কাউন্টার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ফ্রিজের সকল পণ্য সাজিয়ে রাখা, কাউন্টার এর গ্রাহকদের সকল চেয়ার টেবিল পরিষ্কার পরিছন্ন রাখা।
  • সেলস কাউন্টারে অবস্থান করে মেশিন এর মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে পণ্যের বিনিময়ে অর্থ লেনদেন সম্পন্ন করা।
  • হাসিমুখে সকল গ্রাহকদের পরিষেবা দেওয়া এবং গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করা।
  • প্রতিদিন সেলস রিপোর্ট আপডেট রাখা এবং প্রতিদিন সেলস এর টাকা ও হিসাব সুপারভাইজারকে বুঝিয়ে দেওয়া।
  • দৈনিক এবং সাপ্তাহিক পণ্যের স্টক সিস্টেমের সাথে মিলিয়ে রাখা এবং সুপারভাইজরকে রিপোর্ট করা।
  • সমস্ত স্টাফ মিটিং এবং প্রশিক্ষনে সময় মত যোগদান করা।
  • বিভাগীয় প্রধান কর্তৃক নির্ধারিত অন্য যে কোন কাজ সম্পন্ন করা। 

অন্যান্য যোগ্যতা: খাদ্য নিরাপত্তা এবং স্যানিটাইজেশন অনুশীলনের জ্ঞান।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর  

আবেদনের শেষ সময়: ০৭ আগস্ট ২০২৫

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই