Breaking News

আড়ংয়ে চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি Shohoj Solution



ব্র্যাকের পরিচালিত হস্ত ও কারুশিল্প ব্যবসা প্রতিষ্ঠান আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির টেক্সটাইল বিভাগ অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন 

প্রতিষ্ঠানের নাম: আড়ং

পদের নাম: অফিসার

বিভাগ: টেক্সটাইল

পদসংখ্যা: নির্ধারিত নয়

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা। 

 


 চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির দায়িত্বসমূহ:

  • কার্যকর পরিকল্পনা, তত্ত্বাবধান এবং পর্যবেক্ষণের মাধ্যমে গুণগত মানসম্পন্ন ও সময়মতো উৎপাদন নিশ্চিত করা।
  • উৎপাদন প্রক্রিয়ায় পণ্যের মান নিশ্চিত করে খরচ এবং প্রত্যাখ্যাত পণ্যের হার কমানো।
  • সকল সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলা করে পণ্যের লিডটাইম কঠোরভাবে বজায় রাখা।
  • কার্যকর ও নিয়মিত মাঠ পরিদর্শনের মাধ্যমে উৎপাদন পর্যবেক্ষণ করা।
  • দৈনিক/সাপ্তাহিক উৎপাদন প্রতিবেদন' পর্যবেক্ষণ করা এবং ব্যবস্থাপনার সাথে যোগাযোগ রাখা।
  • উৎপাদনকারীদের ক্ষমতা বিশ্লেষণ করে তাদের মধ্যে কাজ বণ্টন নিশ্চিত করা।
  • স্যাম্পল ও স্যাম্পল রিকুইজিশন শিট পরীক্ষা করা এবং খরচের হিসাব তৈরি ও যাচাই করা।
  • সাংগঠনিক প্রয়োজন অনুযায়ী উন্নয়ন কার্যক্রমে সহায়তা ও অংশগ্রহণ করা।
  • উৎপাদনকারী ও তাঁতিদের নেতৃত্ব দেওয়া, দিকনির্দেশনা এবং অনুপ্রাণিত করা। 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি, বিশেষ করে টেক্সটাইল এবং গার্মেন্টস টেকনোলজিতে।

অন্যান্য যোগ্যতা: ফ্যাব্রিক টেক প্যাক সম্পর্কে জ্ঞান। উৎপাদন প্রক্রিয়া ও পরিকল্পনায় দক্ষতা এবং ব্যবসায়িক জ্ঞান থাকতে হবে। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

আবেদনের শেষ সময়: ২১ আগস্ট ২০২৫

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই