নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, থাকবে অনেক সুবিধা Shohoj Solution
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
বিভাগের নাম: অডিট
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির দায়িত্বসমূহ:
- বিএফআরএস , আইএফআরএস , কোম্পানি আইন, আয়কর অধ্যাদেশ এবং ভ্যাট আইন অনুযায়ী সংবিধিবদ্ধ নিরীক্ষা , অভ্যন্তরীণ নিরীক্ষা এবং বিশেষ নিরীক্ষা পরিকল্পনা, পরিচালনা এবং চূড়ান্ত করা।
- আর্থিক বিবরণীগুলো পর্যালোচনা ও বিশ্লেষণ করা, যাতে সেগুলোর সঠিকতা এবং হিসাবরক্ষণ মান নিশ্চিত হয়।
- আর্থিক অসঙ্গতি, প্রতারণার ঝুঁকি এবং নিয়ন্ত্রণের দুর্বলতাগুলো চিহ্নিত করা এবং সংশোধনমূলক ব্যবস্থা সুপারিশ করা।
- জুনিয়র অডিটরদের তত্ত্বাবধান ও পরামর্শ দেওয়া এবং নিরীক্ষা পদ্ধতি সম্পর্কে তাদের দিকনির্দেশনা প্রদান করা।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৪০ বছর
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ অথবা এমবিএ (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স/সমমান)
অভিজ্ঞতা: ০৩-০৭ বছর
আবেদনের শেষ সময়: ২২ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক বিডিজবস করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই