Recent comments

Breaking News

এইচএসসি পাসে স্কয়ার গ্রুপে নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারে চাকরি Shohoj Solution



স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় টয়লেট্রিজ ও কসমেটিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সেলস অফিসার দেশের বিভিন্ন স্থানে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগামী ০৮ আগস্ট অগ্রহীদের সরাসরি সাক্ষাৎকারে জন্য উপস্থিত থাকতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড

পদের নাম: সেলস অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস 

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

দায়িত্ব ও কর্তব্য

  • দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা।
  • বিক্রয় লক্ষ্য অর্জন করা।
  • পরিবেশকের সাথে সুসম্পর্ক বজায় রাখা।

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

অন্যান্য যোগ্যতা: বিক্রয়ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

সরাসরি সাক্ষাৎকার

সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত এবং অভিজ্ঞতার যাবতীয় সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ক্যালকুলেটর ও জীবনবৃত্তান্ত সহ আগামী ০৮ আগস্ট ২০২৫ তারিখ সকাল ৮:৩০-এর মধ্যে নিম্নোক্ত ঠিকানায় লিখিত পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে।

পরীক্ষার স্থান: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, স্যামসন সেন্টার, ৪৩ সাউথ এভিনিউ, রোড-১২৬, প্লট-সিইএস (জি) ৫এ, গুলশান-১, ঢাকা-১২১২। 

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

কোন মন্তব্য নেই