মেঘনা গ্রুপে চাকরি, থাকবে অনেক সুবিধা Shohoj Solution
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে (এমজিআই) ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)
বিভাগের নাম: স্টোর
পদের নাম: এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির দায়িত্বসমূহ:
- ব্যবহারকারী বিভাগ থেকে চাহিদা পাওয়ার পর ক্রয় অনুরোধ (PR) তৈরি করা এবং সফটওয়্যারে ক্রয় অনুরোধ (PR), ক্রয় আদেশ (PO) ও পণ্য প্রাপ্তি নোট (GRN) তৈরি করা
- কাঁচামাল, খুচরা যন্ত্রাংশ, নথি এবং আর্থিক লেনদেনের সকল রেকর্ড (সফট ও হার্ড কপি উভয়ই) সংরক্ষণ করা।
- FIFO (First-In, First-Out), LIFO (Last-In, First-Out) ও বিন কার্ড (BIN card) পদ্ধতি মেনে চলা এবং মাসিক ইনভেন্টরি রিপোর্ট তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো।
- ইনভেন্টরি ব্যবস্থাপনার মাধ্যমে ফিজিক্যাল স্টক ও সফটওয়্যারের স্টক হালনাগাদ রাখা।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: বরিশাল, নারায়ণগঞ্জ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ০২ বছর
আবেদনের শেষ সময়: ১৪ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই