ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি, অভিজ্ঞতা ছাড়াই আবেদন Shohoj Solution
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস কনসালটেন্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লাভের শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, বিমা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছর ২টি উৎসব বোনাস, দুপুরের খাবার সুবিধা, সেবা সুবিধা প্রণোদনাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড
পদের নাম: সেলস কনসালটেন্ট
লোকবল নিয়োগ: ৩০ জন
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লাভের শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, বিমা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছর ২টি উৎসব বোনাস, দুপুরের খাবার সুবিধা, সেবা সুবিধা প্রণোদনা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- আইটি পণ্যের সফল বিক্রয় ও বিপণনের জন্য পণ্য বিক্রির নির্দিষ্ট স্থান বা বাজার সম্পর্কে ভালোভাবে ধারণা রাখা জরুরি।
- বিক্রয় লক্ষ্য অর্জনের জন্য বিপণন কৌশল কার্যকরভাবে বাস্তবায়ন ও পর্যবেক্ষণ করা।
- নির্দিষ্ট এলাকায় বিক্রয় ও উৎপাদনশীলতা বাড়ানো, মাঠ পর্যায়ে গবেষণা ও বাজার বিশ্লেষণ (পণ্য, বাজার ও ভোক্তাদের উপর সমীক্ষা সহ) পরিচালনা করা। সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে বিক্রয় পরিমাণ বৃদ্ধি নিশ্চিত করা।
- সম্ভাব্য গ্রাহকদের চিহ্নিত করা, লিড তৈরি করা, তাদের গ্রাহকে রূপান্তর করা, যোগাযোগের তালিকা বজায় রাখা এবং সম্পর্ক ধরে রাখতে গ্রাহকদের সাথে ফলো-আপ করা।
- নেটওয়ার্কিং, কোল্ড কলিং, সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে নতুন সুযোগ খুঁজে বের করা এবং নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য দলের মধ্যে সহযোগিতা করা।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যালে ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা
আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৫
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই