Recent comments

Breaking News

নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, থাকছে অনেক সুবিধা Shohoj Solution

 


শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান কর্ণফুলী গ্রুপে ‘অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কর্ণফুলী গ্রুপ

বিভাগের নাম: স্পেয়ার পার্টস

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ

পদসংখ্যা: ০৩ জন



চাকরির দায়িত্বসমূহঃ

  • কোম্পানির নির্ধারিত লক্ষ্য অনুযায়ী যন্ত্রাংশের মাসিক/বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করা।
  • বাফার স্টক, লিড টাইম এবং গ্রাহকের চাহিদার উপর নির্ভর করে কখন এবং কী পরিমাণে অর্ডার করতে হবে তা নিশ্চিত করা।
  • যন্ত্রাংশ গ্রহণ প্রক্রিয়া  তত্ত্বাবধান করা এবং ক্ষতিগ্রস্ত/কম/বেশি আইটেম খুঁজে বের করা।
  • শর্ত অনুযায়ী দাবি উত্থাপন করা। প্রক্রিয়া উন্নয়নে সুপারভাইজারকে পরামর্শ দেওয়া এবং সেই অনুযায়ী আপডেট করা।
  • যন্ত্রাংশের জিরো কম/বেশি নিশ্চিত করার জন্য গুদাম পর্যবেক্ষণ করা এবং একই উদ্দেশ্যে অভ্যন্তরীণ নিরীক্ষার ব্যবস্থা করা।
  • স্টোর অ্যাসিস্ট্যান্টদের তত্ত্বাবধান করা এবং যন্ত্রাংশ সংরক্ষণ, সনাক্তকরণ ও স্টোর আপডেটের জন্য সঠিক নির্দেশনা দেওয়া।
  • শারীরিকভাবে যেসব যন্ত্রাংশের অর্ডার করার প্রয়োজন, তা চিহ্নিত করা এবং যথাযথ চ্যানেলে রিপোর্ট করা।
  • ট্রাক্টর সংখ্যা এবং মডেলের উপর ভিত্তি করে বাজারের সম্ভাবনা খুঁজে বের করা।

বেতন: ১০,০০০-১৮,০০০ টাকা

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ২২-৩০ বছর

কর্মস্থল: যে কোনো স্থান

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (অটোমোবাইল/এমই) অথবা ডিপ্লোমা (মেকানিক্যাল/পাওয়ার/অটোমোবাইল)

অভিজ্ঞতা: ০১-০২ বছর

আবেদনের শেষ সময়: ১৮ জুন ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা বিডিজবস এর মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

কোন মন্তব্য নেই