Breaking News

আকিজ গ্রুপে নিয়োগ,আছে ওভারটাইম সুবিধা Shohoj Solution



আকিজ গ্রুপের অন্যতম আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফর্কলিফ্ট অপারেটর পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

পদের নাম: ফর্কলিফ্ট অপারেটর

পদসংখ্যা: ১০টি 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা অষ্টম শ্রেণি পাস 

অন্যান্য সুবিধা: ওভারটাইম সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, কোম্পানির নিয়ম অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: কারখানায়

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর 

কর্মস্থল: হবিগঞ্জ, ঢাকা (ধামরাই)

বেতন: আলোচনা সাপেক্ষে

 চাকরির দায়িত্বসমূহ:

  • কারখানার অভ্যন্তরে নিরাপদে ও মসৃণভাবে ফর্কলিফট পরিচালনা করা এবং পণ্য পরিবহন করা।
  • কারখানা ও উৎপাদন এলাকায় মালামালের সঠিক সংরক্ষণ ও চলাচল নিশ্চিত করা।
  • চাহিদা অনুযায়ী সঠিকভাবে পণ্য সরবরাহ করা।
  • মসৃণ পরিচালনার জন্য অবশ্যই নিরাপত্তা নির্দেশিকা এবং লোড ক্ষমতা নিয়মাবলী অনুসরণ করতে হবে।
  • কারখানার কার্যক্রমে পণ্য লোড ও আনলোড করার সময় সঠিকতা নিশ্চিত করা।
  • অন্যান্য যোগ্যতা: কারখানার কার্যক্রমে পণ্যের যথাযথ লোডিং এবং আনলোডিং নিশ্চিতে দক্ষতা 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর 

আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৫

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

কোন মন্তব্য নেই