Breaking News

আড়ংয়ে চাকরির বিজ্ঞপ্তি, রয়েছে অনেক সুবিধা Shohoj Solution



আড়ংয়ের পণ্য তৈরির কারখানা আয়েশা আবেদ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রিন্টিং অ্যান্ড ডায়িং বিভাগ অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আয়েশা আবেদ ফাউন্ডেশন

পদের নাম: অফিসার

বিভাগ: প্রিন্টিং অ্যান্ড ডায়িং

পদসংখ্যা: নির্ধারিত নয়

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা ইত্যাদি এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা পাবেন। 



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: কারখানায় 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: নির্ধারিত নয়

কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল)

বেতন: আলোচনা সাপেক্ষে 

চাকরির দায়িত্বসমূহ :

  • উৎপাদন আদেশ ও নমুনা বিশ্লেষণ করা এবং সেই অনুযায়ী লোডিং পরিকল্পনা প্রস্তুত করা।
  • সময়মত ডেলিভারির জন্য কার্যকর উৎপাদন পরিকল্পনা ও উৎপাদন পর্যবেক্ষণ করা।
  • সঠিক তত্ত্বাবধান ও পর্যবেক্ষণের মাধ্যমে মানসম্মত উৎপাদন নিশ্চিত করা।
  • মানসম্মত কাঁচামাল গ্রহণ করা এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করা।
  • নমুনা তৈরির সময় ডাইং ও প্রিন্টিং-এর রেসিপি নিশ্চিত করা এবং বাল্ক উৎপাদনের জন্য রেকর্ড রাখা।
  • প্রয়োজন অনুযায়ী স্ক্রিন প্রিন্ট ও ব্লক প্রিন্টের ডিজাইন তৈরি করা এবং ধোয়ার পর ওয়াশিং টাইম ও রঙের সমন্বয়/মিশ্রণের রেকর্ড বজায় রাখা।
  • উৎপাদন প্রক্রিয়ায় খরচ এবং প্রত্যাখ্যান/পরিবর্তনের হার কমানোর জন্য পণ্যের গুণমান নিশ্চিত করা।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: আরএমজি সেক্টরে প্রিন্টিং এবং ডাইংয়ে কাজের দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ০৩ বছর

আবেদনের শেষ সময়: ২৪ এপ্রিল ২০২৫

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

কোন মন্তব্য নেই