Breaking News

নিয়োগ দেবে সিটি গ্রুপ, কর্মস্থল নারায়ণগঞ্জ Shohoj Solution



বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান সিটি গ্রুপে ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১২ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সিটি গ্রুপ

বিভাগের নাম: কিউএ, সেন্ট্রাল ল্যাব, রূপশী ফুডস লিমিটেড

পদের নাম: অফিসার

পদসংখ্যা: ০২ জন

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির দায়িত্বসমূহ:

  • জাতীয় ও আন্তর্জাতিক মান অনুযায়ী ভোজ্য তেল এবং দুগ্ধজাত পণ্যের কাঁচামাল, প্যাকেজিং সামগ্রী ও তৈরি পণ্যের গুণমান পরীক্ষা করা।
  • কারখানার অভ্যন্তরে সমস্ত এসওপি, কমপ্লায়েন্স, ক্যালিব্রেশন এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণ করা।
  • ল্যাবরেটরিতে অত্যাধুনিক সরঞ্জাম (যেমন - ইউভি-ভিআইএস স্পেকট্রোফটোমিটার, এনআইআর, এইচপিএলসি ইত্যাদি) পরিচালনা করা।
  • পদ্ধতি বৈধকরণ প্রোটোকল এবং রিপোর্ট তৈরি ও পর্যালোচনা করা।
  • জিএলপি ও জিএইচপি নিয়মাবলী অনুসরণ করা।

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: পুরুষ

বয়স: ৩০ বছর

কর্মস্থল: নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)

শিক্ষাগত যোগ্যতা: এমএসসি (কেমিস্ট্রি)

অভিজ্ঞতা: ০১-০২ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১২ মে ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক বিডিজবস করে আবেদন করতে পারবেন।

কোন মন্তব্য নেই