সুলতান’স ডাইনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি Shohoj Solution
সুলতান’স ডাইন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের জনপ্রিয় রেস্তোরাঁটির অ্যাকাউন্টস বিভাগ অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: সুলতান’স ডাইন
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ
বিভাগ: অ্যাকাউন্টস
পদসংখ্যা: ০২টি
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৬ থেকে ৩০ বছর
কর্মস্থল: ঢাকা
চাকরির দায়িত্বসমূহ:
- দৈনিক ট্রানজ্যাকশন ও ভাউচার এন্ট্রি: প্রতিদিনের আর্থিক লেনদেন, বিল এবং ভাউচার সঠিকভাবে হিসাবের খাতায় বা অ্যাকাউন্টিং সফটওয়্যারে লিপিবদ্ধ করা।
- ক্যাশ ও ব্যাংক রিকনসিলিয়েশন: ক্যাশ লেজার এবং ব্যাংক হিসাবের লেনদেনের সাথে প্রকৃত স্থিতি মিলিয়ে প্রতিনিয়ত রিকনসিলিয়েশন সম্পন্ন করা।
- দৈনিক আর্থিক প্রতিবেদন তৈরি: প্রতিষ্ঠানের আয়ের উৎস, ব্যয় ও আর্থিক অবস্থার ওপর ভিত্তি করে নিয়মিত 'ডেইলি ফাইন্যান্সিয়াল রিপোর্ট' প্রস্তুত করা।
- বকেয়া টাকা আদায় ও ফলো-আপ: গ্রাহকদের বকেয়া বিল পর্যবেক্ষণ করা এবং পাওনা টাকা আদায়ে কার্যকর ফলো-আপ চালানো।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে বিবিএ
অন্যান্য যোগ্যতা: দৈনন্দিন লেনদেন, বিল এবং ভাউচার সঠিকভাবে নথিবদ্ধ করা। ক্যাশ লেজার এবং ব্যাংক অ্যাকাউন্টগুলোর হিসাব মেলানো (রিকনসাইল করা)। দৈনন্দিন আর্থিক প্রতিবেদন প্রস্তুতে দক্ষতা।
বেতন: ১৫,০০০-১৮,০০০ টাকা (মাসিক)
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।



কোন মন্তব্য নেই