নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, রয়েছে ভাতা-প্রভিডেন্ট ফান্ড Shohoj Solution
প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রোডাক্ট সেফটি অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
পদের নাম: প্রোডাক্ট সেফটি অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কারখানায়
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৫ থেকে ৪০ বছর
কর্মস্থল: ঢাকা (আশুলিয়া)
বেতন: ২০,০০০-৩০,০০০ টাকা (মাসিক)
চাকরির দায়িত্বসমূহ :
- প্রডাক্ট সেফটি ও বায়িং স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্স: প্রস্তুতকৃত সকল পোশাক ও পণ্য যেন প্রাসঙ্গিক প্রডাক্ট সেফটি গাইডলাইন এবং ক্রেতার (Buyer) সুনির্দিষ্ট টেকনিক্যাল স্পেসিফিকেশন মেনে তৈরি হয় তা সুনিশ্চিত করা।
- ক্ষতিকারক কেমিক্যাল মনিটরিং (RSL): ফ্যাব্রিক, ডাইং, প্রিন্ট, ট্রিমস এবং অ্যাকসেসরিজে নিষিদ্ধ বা ক্ষতিকারক রাসায়নিক দ্রব্যের ব্যবহার তদারকি করা।
- ল্যাব টেস্ট ও সেফটি কোঅর্ডিনেশন: পণ্যের গুণাগুণ ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সকল প্রকার কেমিক্যাল ও ফিজিক্যাল ল্যাব টেস্ট যথাযথভাবে সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া।
- আন্তর্জাতিক সেফটি স্ট্যান্ডার্ড মেনে চলা: বায়ারের চাহিদা, আমদানিকারক দেশের সরকারি আইনকানুন এবং আন্তর্জাতিক প্রডাক্ট সেফটি স্ট্যান্ডার্ড ও কমপ্লায়েন্স বজায় রাখা।
- কারেক্টিভ ও প্রিভেন্টিভ অ্যাকশন (CAPA): প্রডাক্ট সেফটি-সংক্রান্ত যেকোনো ত্রুটি বা নন-কনফরমিটি চিহ্নিত হলে তার কার্যকর সংশোধন ও প্রতিরোধমূলক ব্যবস্থা (CAPA) বাস্তবায়ন নিশ্চিত করা।
- নথিপত্র ও রিপোর্ট সংরক্ষণ: প্রডাক্ট সেফটি ডকুমেন্টস, ল্যাব টেস্ট রিপোর্ট, কমপ্লায়েন্স ফাইল এবং আনুষঙ্গিক রেকর্ডসমূহ সঠিকভাবে বজায় রাখা ও আর্কাভ করা।
- আন্তঃবিভাগীয় সমন্বয়: মার্চেন্ডাইজিং, কোয়ালিটি অ্যাসুরেন্স (QA), প্রডাকশন, ওয়াশিং, প্রিন্টিং, এমব্রয়ডারি সহ সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের সাথে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা।
- ঝুঁকি নিরসন ও শিপমেন্ট ছাড়পত্র: প্রডাক্ট সেফটিতে কোনো ঝুঁকি বা কমপ্লায়েন্স ঘাটতি দেখা দিলে তা দ্রুত টপ ম্যানেজমেন্টকে অবহিত করা এবং শিপমেন্টের পূর্বেই সঠিক সমাধান নিশ্চিত করা।
- তৈরি পোশাক (RMG), টেক্সটাইল বা অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে প্রডাক্ট সেফটি, কমপ্লায়েন্স বা কোয়ালিটি অ্যাসিওরেন্স (QA) বিভাগে ৩ থেকে ৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা।
- ল্যাব টেস্টিং জ্ঞান: ফেব্রিক ও গার্মেন্টসের কেমিক্যাল ও মেকানিক্যাল/ফিজিক্যাল টেস্টিং সম্পর্কিত অভিজ্ঞতা।
- অডিট ও ডকুমেন্টেশন: বিভিন্ন গ্লোবাল বায়ার অডিট হ্যান্ডলিং এবং টেস্ট রিপোর্ট প্রস্তুত ও সংরক্ষণের নিখুঁত দক্ষতা।
- যোগাযোগ দক্ষতা: বাংলা ও ইংরেজিতে চমৎকার মৌখিক ও লিখিত যোগাযোগের দক্ষতা (বায়ার এবং ইন্টারনাল টিমের সাথে কাজের জন্য)।
- সমস্যা সমাধান ও ক্রিটিক্যাল থিংকিং: প্রডাকশন ফ্লোরে কেমিক্যাল বা সেফটি-সংক্রান্ত সমস্যা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের সক্ষমতা।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কাপড়, রং, প্রিন্ট, ট্রিম এবং আনুষাঙ্গিক সামগ্রীতে সীমাবদ্ধ রাসায়নিক ও ঝুঁকিপূর্ণ পদার্থের ব্যবহার পর্যবেক্ষণে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ থেকে ৭ বছর
আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৬c
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।



কোন মন্তব্য নেই