Breaking News

নিয়োগ দেবে সুলতান’স ডাইন, অভিজ্ঞতা ছাড়াই আবেদন Shohoj Solution



সুলতান'স ডাইন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির স্টোর ম্যানেজমেন্ট বিভাগে ইনভেন্টরি অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সম্পূর্ণ ভর্তুকিকৃত দুপুরের খাবারসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সুলতান'স ডাইন 

পদের নাম: ইনভেন্টরি অফিসার - স্টোর ম্যানেজমেন্ট

বিভাগ: স্টোর ম্যানেজমেন্ট

পদসংখ্যা: ১০ জন

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

অন্যান্য সুবিধা: টিএ (T/A), মোবাইল বিল, সম্পূর্ণ ভর্তুকিকৃত দুপুরের খাবার, বার্ষিক বেতন পর্যালোচনা এবং বছরে ২টি উৎসব বোনাস।



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

বয়সসীমা: ২৩ থেকে ৩৩ বছর

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

চাকরির দায়িত্বসমূহ:

  • সরবরাহকারীদের কাছ থেকে কাঁচামাল ও প্যাকেজিং সামগ্রী গ্রহণ করা এবং সেগুলো নিরাপদে সংরক্ষণ করা।

  • উৎপাদন বিভাগে কাঁচামাল ও প্যাকেজিং সামগ্রী ইস্যু বা সরবরাহ করা।

  • উপকরণের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দক্ষ ও নির্ভুল ইনভেন্টরি স্তর বজায় রাখতে সহায়তা করা।

  • রি-অর্ডার লেভেল পর্যালোচনা করা।

  • ইনভেন্টরি নিয়ন্ত্রণের জন্য ইআরপি সফটওয়্যার ব্যবহার করা।

  • প্রয়োজনীয় প্রতিবেদন এবং নথিপত্র প্রস্তুত করা।

  • সমস্ত ইনভেন্টরি ট্র্যাক রাখা।

  • ওয়্যারহাউস এবং স্টোরেজ ব্যবস্থাপনা অপ্টিমাইজ করা।

  • একটি টিম পরিচালনা করা।

  • বাজার সম্পর্কে অর্জিত জ্ঞান কাজে লাগানো।



শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর/অনার্স ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: ইনভেন্টরি ম্যানেজমেন্ট, স্টোর ম্যানেজমেন্ট, সুপারভিশন ও লিডারশিপ, ওয়্যারহাউস প্রোডাক্ট প্রিপেয়ার, প্যাকেজিং ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন ও প্রেজেন্টেশন এবং রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে দক্ষতা থাকতে হবে।

প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতন: ১৩,০০০ - ১৫,০০০ টাকা (মাসিক)

আবেদনের শেষ সময়: ১৯ ডিসেম্বর ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 


কোন মন্তব্য নেই