নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে স্বাস্থ্য ও জীবন বিমা Shohoj Solution
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: সিনিয়র অফিসার
বিভাগ: ট্যালেন্ট সোর্সিং এবং নিয়োগ
পদসংখ্যা: নির্ধারিত নয়
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা, মাতৃত্বকালীন/পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টারের সুবিধা, ডে-কেয়ার সুবিধা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধাবলি।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- ট্যালেন্ট সোর্সিং ও পুল তৈরি: বিভিন্ন সোর্সিং চ্যানেলের মাধ্যমে যোগ্য প্রার্থীদের খুঁজে বের করা এবং প্রতিষ্ঠানের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা পূরণে একটি শক্তিশালী ট্যালেন্ট পুল গড়ে তোলা।
- সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রক্রিয়া পরিচালনা: নির্ধারিত পদের চাহিদা বোঝা ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে আবেদনপত্র বাছাই (Screening), প্রার্থীদের সাথে যোগাযোগ, ইন্টারভিউ সমন্বয় এবং চূড়ান্ত প্রার্থী নির্বাচন পর্যন্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করা।
- কম্পিটেন্সি-বেজড অ্যাসেসমেন্ট ও মূল্যায়ন: দক্ষতা-ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি তৈরি ও প্রয়োগ করা, অ্যাসেসর প্যানেল সমন্বয় করা এবং প্রার্থীদের নিরপেক্ষ ও মানসম্মত মূল্যায়ন নিশ্চিত করা।
- অ্যাপয়েন্টমেন্ট ও ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন: নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রদান, পদায়ন , জয়েনিং ব্যবস্থা এবং রেফারেন্স ও ব্যাকগ্রাউন্ড চেক সম্পন্ন করা; পাশাপাশি প্রাতিষ্ঠানিক নীতিমালা মেনে নির্ভুল ডকুমেন্টেশন নিশ্চিত করা।
- ক্যাম্পাস রিক্রুটমেন্ট ও পার্টনারশিপ: বিশ্ববিদ্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং রিক্রুটমেন্ট এজেন্সির সাথে অংশীদারিত্বের মাধ্যমে মেধাবী প্রার্থীদের আকৃষ্ট করা এবং ক্যাম্পাস ক্যাম্পেইন, ক্যারিয়ার ফেয়ার ও নিয়োগ-সংক্রান্ত প্রচারণা সমন্বয় করা।
- ডাটাবেজ সংরক্ষণ ও রিক্রুটমেন্ট রিপোর্টিং: ক্যান্ডিডেট ডাটাবেজ, সিভি ব্যাংক এবং ট্যালেন্ট ম্যাপিং রেকর্ড সংরক্ষণ করা; নিয়োগ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে রিক্রুটমেন্ট পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে সহায়ক রিপোর্ট প্রস্তুত করা।
শিক্ষাগত যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: নিয়োগ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এমএস অফিস অ্যাপ্লিকেশন (ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট) ব্যবহারে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
আবেদনের শেষ সময়: ২৮ নভেম্বর ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।



কোন মন্তব্য নেই