Breaking News

নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, রয়েছে বিমাসহ প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি Shohoj Solution



ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটির (এনজিও) সেফটি, অপারেশন্স বিভাগ ফায়ার আটটেনডেন্ট পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: ফায়ার আটটেনডেন্ট

বিভাগ: সেফটি, অপারেশন্স

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/জেডিসি/৮ শ্রেণি পাস

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা, মাতৃত্বকালীন/পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টারের সুবিধা, ডে-কেয়ার সুবিধা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধাদি।



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির দায়িত্বসমূহ:

  • ফায়ার ডিটেকশন ও অ্যালার্ম সিস্টেম মনিটরিং: অটোমেটিক ফায়ার ডিটেকশন এবং অ্যালার্ম সিস্টেম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও কার্যকর রাখা।
  • ফায়ার এক্সটিঙ্গুইশার পরিদর্শন ও রিফিলিং: ফায়ার এক্সটিঙ্গুইশার নিয়মিত পরীক্ষা করা, সময়মতো রিফিলিং নিশ্চিত করা এবং কোনো ত্রুটি থাকলে তা দ্রুত সুপারভাইজার বা কর্তৃপক্ষকে জানানো।
  • প্রটেকশন ও ডিটেকশন সিস্টেম সচল রাখা: ভবনের সার্বিক অগ্নিনির্বাপণ প্রটেকশন ও ডিটেকশন ইমপ্লিমেন্টেশন কার্যকর রাখা।
  • পানি সরবরাহ নিশ্চিতকরণ: ব্র্যাক হেড অফিসের জন্য নিরবচ্ছিন্ন পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা।
  • শিডিউল চেকের রেকর্ড সংরক্ষণ: সকল প্রকার নির্ধারিত সেফটি ও ইকুইপমেন্ট চেকআপের সঠিক রেকর্ড বা নথি বজায় রাখতে সহায়তা করা।
  • দৈনিক/সাপ্তাহিক/ত্রৈমাসিক সেফটি চেক: নিরাপত্তা সরঞ্জামগুলোর দৈনিক, সাপ্তাহিক ও চার মাস অন্তর নিয়মমাফিক পরীক্ষা সম্পন্ন করতে সহায়তা করা।
  • সেফটি ট্রেনিং ও টুল বক্স মিটিং: কর্মীদের জন্য সেফটি ট্রেনিং ও নিয়মিত ‘টুল বক্স মিটিং’ আয়োজন ও পরিচালনায় সহায়তা করা।
  • ফায়ার হাইড্র্যান্ট ও পাম্প পরিচালনা: ফায়ার পাম্পসহ সম্পূর্ণ ফায়ার হাইড্র্যান্ট সিস্টেম সার্বক্ষণিক সচল ও ব্যবহারযোগ্য রাখা।
  • ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা প্রদান: জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা।



অন্যান্য যোগ্যতা: অগ্নি নিরাপত্তা সংক্রান্ত স্থাপনা বা সিস্টেমের ত্রুটি নির্ণয় ও সমাধানে দক্ষতা আবশ্যক।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর

আবেদনের শেষ সময়: ১৯ অক্টোবর ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই