Breaking News

আবুল খায়ের গ্রুপে চাকরি, নেবে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার Shohoj Solution



আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ উল্লিখিত ঠিকানা ও সময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্যে অনুরোধ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক ২৮ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

চাকরির ধরন: ফুলটাইম

অন্যান্য সুবিধা: কর্মদক্ষতা ও নির্ধারিত সেলস KPI অর্জনের ভিত্তিতে আকর্ষণীয় ইনসেনটিভ এবং কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।



কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৪ থেকে ৩২ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: মাসিক ২৮,০০০/- টাকা

চাকরির দায়িত্বঃ

  • ব্যবসায়ীগণের সাথে সম্পর্ক উন্নয়ন।
  • প্রতিটি রিটেইল আউটলেটে নিজস্ব ব্র্যান্ড সমূহের উপস্থিতি নিশ্চিতকরণ।
  • ট্রেড বেনিফিট ও ব্র্যান্ডের গুণগতমান উপস্থাপন।
  • দায়িত্বপ্রাপ্ত জোনে নিজস্ব ব্র্যান্ড সমূহের বিক্রয় ও মার্কেট শেয়ার উত্তরোত্তর বৃদ্ধির জন্য সংস্থার নিয়মানুযায়ী নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে কাজ করা।



শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।

অভিজ্ঞতা: প্রোডাক্ট সেলসে অভিজ্ঞদের অগ্রাধিকার।

আবেদনের শেষ সময়: ০৬ নভেম্বর ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

কোন মন্তব্য নেই