Breaking News

১৮০ জনকে নিয়োগ দেবে আড়ং, কর্মস্থল ঢাকা Shohoj Solution



আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির উত্তরা আউটলেট-২ এর জন্য সেলস অ্যাসোসিয়েট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা নির্দিষ্ট মাসিক বেতন পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আড়ং (Aarong)

পদের নাম: সেলস অ্যাসোসিয়েট

বিভাগ: সেলস অ্যান্ড আউটলেট অপারেশনস

পদসংখ্যা: ১৮০ জন

শিক্ষাগত যোগ্যতা: হায়ার সেকেন্ডারি (HSC) পাস।

অন্যান্য যোগ্যতা: সক্রিয় শোনার ক্ষমতা , মানিয়ে নেওয়ার ক্ষমতা , দলগত কাজের মানসিকতা, চমৎকার যোগাযোগ ও আন্তঃব্যক্তিগত দক্ষতা, কাস্টমার সার্ভিস ও রিলেশনশিপ স্কিল থাকতে হবে। এছাড়া ক্যাশ হ্যান্ডলিং, পয়েন্ট অব সেলস সফটওয়্যার পরিচালনা, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সমস্যা সমাধান এবং দ্বন্দ্ব সমাধানের দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: প্রযোজ্য নয় / ফ্রেশারদের জন্য উন্মুক্ত

অন্যান্য সুবিধা: আড়ং-এর নীতিমালা অনুযায়ী।



চাকরির ধরন: খণ্ডকালীন (Part Time)

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর

কর্মস্থল: ঢাকা (উত্তরা সেক্টর ১১)

বেতন: ১০,০০০ টাকা (মাসিক)

চাকরির দায়িত্বসমূহ:

  • গ্রাহকদের উষ্ণ ও পেশাদারভাবে অভ্যর্থনা জানানো।
  • গ্রাহকদের পছন্দ ও প্রয়োজনীয়তা বুঝতে তাদের সাথে সক্রিয়ভাবে যুক্ত হওয়া।
  • গ্রাহকদের পণ্য নির্বাচন ও ট্রাই-অন করতে সাহায্য করা।
  • পণ্যের বৈশিষ্ট্য সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা এবং প্রয়োজন অনুযায়ী পরামর্শ দেওয়া।
  • বিক্রয়ের সুযোগ বাড়াতে কার্যকরভাবে ক্রস-সেলিং ও আপ-সেলিং করা।
  • পয়েন্ট অব সেল (POS) কাউন্টারে নির্ভুল ও দক্ষতার সাথে লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করা।
  • গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়া এবং তাদের সমস্যাগুলোর দ্রুত সমাধান করা।
  • লক্ষ্য অর্জনের জন্য দলের অন্যান্য সদস্যদের সাথে কার্যকরভাবে সহযোগিতা করা।
  • ব্যাক স্টোর অপারেশনস পরিচালনা ও ব্যবস্থাপনা করা।



আবেদনের শেষ সময়: ০৭ নভেম্বর ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই