নিয়োগ দেবে ব্র্যাক এনজিও,থাকবে অনেক সুবিধা Shohoj Solution
ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) এরিয়া ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: এরিয়া ম্যানেজার
বিভাগ: ব্র্যাক শিক্ষা কর্মসূচি
পদসংখ্যা: নির্ধারিত নয়
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ সংস্থার নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: বগুড়া
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- কৌশলগত ও অপারেশনাল নেতৃত্ব: এসই-বিইপি (BEP-SE) কৌশল, বাৎসরিক পরিকল্পনা, মানদণ্ড এবং প্রাতিষ্ঠানিক অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখে দায়িত্বপ্রাপ্ত সোশ্যাল এন্টারপ্রাইজ প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলগুলোর কৌশলগত এবং পরিচালনাগত নেতৃত্ব প্রদান করা।
- টিম সুপারভিশন ও কর্মক্ষমতা উন্নয়ন: স্পষ্ট কাজের লক্ষ্য নির্ধারণ, নিয়মিত মনিটরিং, কোচিং এবং পারফরম্যান্স পর্যালোচনার মাধ্যমে প্রোগ্রাম অর্গানাইজার এবং প্রধান শিক্ষকদের নেতৃত্ব প্রদান ও দক্ষতা উন্নয়ন নিশ্চিত করা, যাতে স্কুলপর্যায়ের ফলাফল অর্জনে জবাবদিহিতা নিশ্চিত হয়।
- একাডেমিক মান ও শিক্ষার্থীদের শিখন ফল নিশ্চিতকরণ: শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতি, শিক্ষকের প্রস্তুতি, উপস্থিতি, শিক্ষার্থীদের অংশগ্রহণ, কারিকুলাম বাস্তবায়ন, মূল্যায়ন এবং একাডেমিক অগ্রগতি পর্যবেক্ষণ করা এবং প্রয়োজন অনুযায়ী সময়মতো সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করা।
- স্কুল অপারেশনস ও কমপ্লায়েন্স সুনিশ্চিতকরণ: সঠিক নথিপত্র সংরক্ষণ, সম্পদ ব্যবস্থাপনা, স্কুলের কার্যক্রম বাস্তবায়ন, পরিচালনাগত মান বজায় রাখা এবং সেফগার্ডিংসহ মাঠপর্যায়ের যেকোনো পরিচালনাগত ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করা।
- আর্থিক স্থায়িত্ব ও ভর্তি পারফরম্যান্স বৃদ্ধি: শিক্ষার্থী ভর্তি, ধরে রাখা (Retention), ফি আদায়, বকেয়া হ্রাস, আয়-ব্যয় এবং স্কুলের বাজেট মনিটরিং করা, এবং সার্বিক আর্থিক নীতিমালার যথাযথ প্রতিফলন ঘটানো।
- কমিউনিটি এনগেজমেন্ট ও স্কুল সম্প্রসারণ: নতুন শিক্ষার্থী ভর্তি, ছাত্র ধরে রাখা ও স্কুল উন্নয়নে সামাজিক যোগাযোগ বৃদ্ধি, স্টেকহোল্ডারদের সাথে সম্পর্ক জোরদারকরণ, স্কুলের সম্প্রসারণ বা স্থানান্তর, নতুন স্কুল প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় কর্মী ও অবকাঠামোগত প্রস্তুতি নিশ্চিত করা।
- উপাত্তভিত্তিক পারফরম্যান্স মনিটরিং ও সমন্বয়: স্কুলের একাডেমিক, পরিচালনাগত, আর্থিক, ভর্তি এবং ড্রপ-আউট সংক্রান্ত তথ্যাদি নিয়মিত পর্যালোচনা করার জন্য ডেটা-ড্রিভেন মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা; এবং হেড অফিস, ব্র্যাকের সহযোগী বিভাগসমূহ, সরকারি কর্তৃপক্ষ, অভিভাবক ও স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে কার্যকর সমন্বয় বজায় রাখা।
শিক্ষাগত যোগ্যতা: শিক্ষা ব্যবস্থাপনা, ব্যবসায় প্রশাসন, সামাজিক বিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর
আবেদনের শেষ সময়: ০৩ অক্টোবর ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই