৮০ জনকে চাকরি দেবে আকিজ গ্রুপ Shohoj Solution
আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ প্লাস্টিকস
পদের নাম: সেলস অফিসার
লোকবল নিয়োগ: ৮০ জন
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, এলএফএ, কমিশন, ইনসেনটিভ, টিএ/ডিএ (ভ্রমণ ও দৈনিক ভাতা), কর্মী ও তার পরিবারের জন্য হাসপাতালে চিকিৎসার সুবিধা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২২ থেকে ৩২ বছর
কর্মস্থল: বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফরিদপুর, হবিগঞ্জ, খুলনা, কুড়িগ্রাম, মৌলভীবাজার, নোয়াখালী, রাজশাহী, রংপুর, সিলেট।
বেতন: প্রতিযোগিতামূলক বেতন কাঠামো
চাকরির দায়িত্বসমূহ:
- বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন: নির্ধারিত টেরিটরির জন্য অর্পিত মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক সেলস টার্গেট শতভাগ অর্জন করা।
- ডিস্ট্রিবিউটর ও রিটেইল নেটওয়ার্ক পরিচালনা: ডিস্ট্রিবিউটর ও রিটেইলারদের (খুচরা বিক্রেতা) সাথে সুদৃঢ় ও দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা এবং তা বজায় রাখা।
- বাজার সম্প্রসারণ ও মার্কেট শেয়ার বৃদ্ধি: নিজ টেরিটরিতে সেলসের নতুন নতুন সুযোগ চিহ্নিত করা এবং কোম্পানির প্রডাক্টের মার্কেট শেয়ার বৃদ্ধি করা।
- প্রমোশনাল প্রোগ্রাম বাস্তবায়ন: পণ্যের বিক্রি বাড়াতে কোম্পানির সমস্ত ট্রেড প্রমোশন, অফার ও প্রমোশনাল ক্যাম্পেইনগুলো ফিল্ড লেভেলে সঠিকভাবে বাস্তবায়ন করা।
- সেলস রিপোর্টিং জমা প্রদান: প্রতিদিনের কাজের আপডেট, সাপ্তাহিক ও মাসিক সেলস পারফরম্যান্স রিপোর্ট তৈরি করে যথাসময়ে ম্যানেজমেন্টের কাছে পেশ করা।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: প্লাস্টিকের আসবাবপত্র, গৃহস্থালি পণ্য এবং খেলনা বিক্রয়ের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা (ফ্রেশার) না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
আবেদনের শেষ সময়: ১২ সেপ্টেম্বর ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই