Breaking News

নিয়োগ দেবে ওয়ালটন, অভিজ্ঞতা ছাড়াই আবেদন Shohoj Solution



ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কল সেন্টার বিভাগে কল সেন্টার এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে বা নির্ধারিত নিয়ম মেনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ পিএলসি 

পদের নাম: কল সেন্টার এক্সিকিউটিভ 

বিভাগ: কল সেন্টার

পদসংখ্যা: ৪ জন

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রফিট শেয়ার, ইনস্যুরেন্স, বছরে ২টি উৎসব বোনাস এবং বার্ষিক বেতন পর্যালোচনা।



চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়सসীমা: ২০ থেকে ৩০ বছর

কর্মস্থল: ঢাকা (মিরপুর)

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির দায়িত্বসমূহ:

  • গ্রাহকদের ইনবাউন্ড এবং আউটবাউন্ড কল রিসিভ ও পরিচালনা করা।

  • গ্রাহকের অভিযোগ শোনা, বোঝা এবং উপযুক্ত সমাধান প্রদান করা।

  • গ্রাহকের অভিযোগ গ্রহণ করা এবং সংশ্লিষ্ট বিভাগে তা ফরোয়ার্ড করা।

  • পণ্য ও সেবা সম্পর্কে ফোনের মাধ্যমে গ্রাহকদের তথ্য প্রদান করা।

  • বিক্রয়োত্তর সেবা-সংক্রান্ত (after sales service) ইমেইল ফলো-আপ করা এবং গ্রাহকদের রিপ্লাই দেওয়া।

  • চমৎকার গ্রাহক সেবা নিশ্চিত করা এবং গ্রাহককে সুনির্দিষ্ট তথ্য দেওয়া।

  • প্রতিদিনের কার্যক্রমের রিপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পেশ করা।



শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: শিফটিং এবং ছুটির দিনে কাজ করার মানসিকতা থাকতে হবে। এমএস অফিসে ভালো জ্ঞান থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ভালো আন্তঃব্যক্তিগত, অ্যানালিটিক্যাল, সমস্যা সমাধান, নেতৃত্ব এবং সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। বহুমুখী কাজের (multi-tasking) ক্ষমতা থাকতে হবে। গ্রাহক হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে ধৈর্যশীল ও শান্ত স্বভাবের হতে হবে। চাপের মধ্যে কাজ করতে সক্ষম এবং চ্যালেঞ্জ মোকাবিলায় আগ্রহী হতে হবে। সেলফ-মোটিভেটেড, পরিশ্রমী, উদ্যমী এবং রেজাল্ট-ওরিয়েন্টেড হতে হবে। 

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 


কোন মন্তব্য নেই