ইউএস-বাংলা এয়ারলাইন্সে জব সার্কুলার, সপ্তাহে ২দিন ছুটি Shohoj Solution
ইউএস-বাংলা এয়ারলাইন্স নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের শীর্ষ বিমান সংস্থাটি এক্সিকিউটিভ (নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং) পদে লোকবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: এক্সিকিউটিভ (নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং)
পদসংখ্যা: ০১টি
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ২৮ বছর
কর্মস্থল: ঢাকা (উত্তরা)
বেতন: ৩৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, সপ্তাহে ২দিন ছুটি, দুপুরের খাবার সুবিধাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী জীবন বিমা।
চাকরির দায়িত্বসমূহ
- মেনু পরিকল্পনা ও সাইকেল পরিচালনা: বিমানযাত্রীদের ক্লাস, রুট, মৌসুম ও পছন্দ অনুযায়ী দেশি-বিদেশি খাবারের মেনু এবং সুনির্দিষ্ট মেনু সাইকেল তৈরি করা।
- পুষ্টি ও অ্যালার্জেন ব্যবস্থাপনা: খাবারের পুষ্টিগুণ ও অ্যালার্জি উপাদান (Allergens) বিশ্লেষণ করা এবং বিশেষ ডায়েট বা ধর্মীয় খাবারের মান নিশ্চিত করা।
- মেনু ইঞ্জিনিয়ারিং ও খরচ নিয়ন্ত্রণ: খাবারের জনপ্রিয়তা ও খরচ বিশ্লেষণ করে মেনু তৈরি করা এবং বাজেটের মধ্যে রেখে অপচয় কমানো।
- রেসিপি ও স্পেসিফিকেশন প্রমিতকরণ: স্ট্যান্ডার্ড রেসিপি, সঠিক পরিমাণ (Portion size), রান্নার নিয়ম ও প্যাকিং নির্দেশিকা তৈরি ও সংরক্ষণ করা।
- কাস্টমার ফিডব্যাক ও ট্রায়াল: নতুন খাবারের ট্রায়াল, টেস্ট টেস্টিং করা এবং যাত্রীদের মতামত পর্যালোচনা করে মেনুর মান উন্নত করা।
- উৎপাদন ও এয়ারলাইন সমন্বয়: বড় পরিসরে রান্নার ধারণক্ষমতা বিবেচনা করে শেফ, প্রোডাকশন, কিউএ (QA) ও এয়ারলাইন টিমের সাথে সমন্বয় করে কাজ করা।
শিক্ষাগত যোগ্যতা: ফুড অ্যান্ড নিউট্রিশন, ফুড সাইন্স অ্যান্ড টেকনোলজিতে বিএসসি
অন্যান্য যোগ্যতা: বিমান সংস্থা, হোটেলে কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই