ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে আরএফএল গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা Shohoj Solution
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৭ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
বিভাগের নাম: কমপ্লায়েন্স
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদসংখ্যা: ১০ জন
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী - পুরুষ
চাকরির দায়িত্বসমূহ:
- শ্রম আইন, বায়ারদের কোড অব কনডাক্ট , পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা , পরিবেশগত বিধিমালা এবং সাসটেইনেবিলিটি বা টেকসই মানদণ্ডের সাথে ফ্যাক্টরির কমপ্লায়েন্স বা অনুবর্তিতা পর্যবেক্ষণ করতে সহায়তা করা।
- কমপ্লায়েন্সের নির্ভুল নথিপত্র রক্ষণাবেক্ষণের পাশাপাশি বায়ার, সামাজিক, নিয়ন্ত্রক সংস্থা এবং সার্টিফিকেশন অডিটগুলোর প্রস্তুতি ও সমন্বয় সাধনে সহায়তা করা।
- অডিটের পর্যবেক্ষণ বা অবজারভেশনগুলো ট্র্যাক করা এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে কারেক্টিভ অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশন বা সংশোধনমূলক ও প্রতিরোধমূলক পদক্ষেপের সমন্বয় করা।
- শিশু শ্রম, জোরপূর্বক শ্রম, বৈষম্য এবং কর্মী কল্যাণ সংক্রান্ত নীতিমালার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করার মাধ্যমে কর্মক্ষেত্রে নৈতিক অনুশীলন বা ইথিক্যাল প্র্যাকটিসকে উৎসাহিত করা।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: সর্বনিম্ন ২২ বছর
আবেদনের শেষ তারিখ: ২৭ জুলাই ২০২৬
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/বিবিএ অথবা বিএসসি
কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে বিডিজবস ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই