Breaking News

এসিআই মোটরসে নিয়োগ বিজ্ঞপ্তি Shohoj Solution



এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মুনাফার অংশ, গ্র্যাচুইটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং কেপিআই ভিত্তিক ইনসেনটিভ।



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ২৬ থেকে ৪০ বছর 

কর্মস্থল: ঢাকা (তেজগাঁও)

বেতন: প্রতিযোগিতামূলক বেতন

চাকরির দায়িত্বসমূহ:

  • বাস ও কোচ ব্যবসার জন্য বিক্রয়োত্তর সেবা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং স্পেয়ার পার্টস বা খুচরা যন্ত্রাংশের অপারেশনাল কাজগুলো পরিচালনা করা।
  • সার্ভিস সেন্টারের দৈনন্দিন কার্যক্রমের তদারকি করা, বাসের সার্ভিসিংয়ের শিডিউল তৈরি করা এবং টেকনিক্যাল টিমকে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া।
  • রাস্তায় হঠাৎ কোনো বাস নষ্ট হলে দ্রুত মেকানিক পাঠানো বা জরুরি ভিত্তিতে মেরামত ও সার্ভিসিংয়ের ব্যবস্থা করা।
  • বাসের প্রয়োজনীয় স্পেয়ার পার্টস স্টকে আছে কি না তা পর্যবেক্ষণ করা, পার্টসের চাহিদা অনুমান করা এবং সরবরাহ চেইন সচল রাখা।
  • গ্রাহকদের বাসের বিভিন্ন ওয়ারেন্টি সাপোর্ট এবং টেকনিক্যাল ত্রুটির ক্লেইমগুলো যাচাই করে সমাধান করা এবং যাবতীয় সার্ভিস ডক্যুমেন্ট বা নথিপত্র সংরক্ষণ করা।
  • সেবা সংক্রান্ত সহায়তা দিতে এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদার করতে বিভিন্ন বাস মালিক, করপোরেট ক্লায়েন্ট, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি পরিবহন সংশ্লিষ্ট সংস্থায় সরাসরি ফিল্ড ভিজিট করা।
  • দ্রুত সার্ভিস সাপোর্ট দেওয়া এবং বাসের যেকোনো মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল সমস্যা দ্রুত সমাধানের মাধ্যমে গ্রাহকের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করা।
  • ব্যবসা ও সার্ভিস অপারেশনকে মসৃণ রাখতে কোম্পানির সেলস , প্রোডাক্ট এবং টেকনিক্যাল টিমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় রাখা।
  • বাসের নিয়মিত সার্ভিস রিপোর্ট, পার্টস ব্যবহারের রিপোর্ট তৈরি করা এবং মেকানিক্যাল সমস্যাগুলো বিশ্লেষণ করে গাড়িগুলোর পারফরম্যান্স আরও উন্নত করার পরামর্শ দেওয়া।



শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল/অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বা যেকোনো সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: প্রতিবেদন এবং ই-মেইল তৈরিতে পারদর্শিতাসহ ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর 

আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২৬ 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই