Breaking News

লাজ ফার্মায় চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা Shohoj Solution

 


ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠান লাজ ফার্মা লিমিটেড ‘হিসাবরক্ষক’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২২ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: লাজ ফার্মা লিমিটেড

পদের নাম: হিসাবরক্ষক

পদসংখ্যা: ২ জন

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ



চাকরির দায়িত্বসমূহ:

  • প্রতিদিনের পয়েন্ট-অফ-সেল সিস্টেমের রেকর্ডের সাথে ক্যাশ বাক্সের বাস্তব নগদ টাকা, ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিং লেনদেনের হিসাব মেলানো।
  • শাখার দৈনন্দিন পরিচালনা ব্যয়, ইউটিলিটি বিল (এবং অন্যান্য ছোটখাটো খরচের হিসাব MS Excel বা নির্ধারিত সফটওয়্যারে সঠিকভাবে লিপিবদ্ধ করা।
  • বিভিন্ন ওষুধ কোম্পানির ডেলিভারি চালান যাচাই করা, তা পারচেজ ইনভয়েসের সাথে মেলানো এবং পেমেন্টের শিডিউল প্রস্তুত করা।
  • ম্যানেজমেন্টের পর্যালোচনার জন্য নিয়মিত ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, মাসিক বিক্রয়ের সারাংশ এবং লাভ-ক্ষতির একটি প্রাথমিক রিপোর্ট তৈরি করা।
  • অভ্যন্তরীণ অডিটের জন্য সকল মানি রিসিট, বিল, ভাউচার এবং ট্যাক্স সংক্রান্ত নথিপত্র অত্যন্ত সুশৃঙ্খল ও সুরক্ষিতভাবে ফাইল করে রাখা।

বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে

বয়সসীমা: নির্ধারিত নয়

আবেদনের শেষ তারিখ: ২২ জুলাই ২০২৬

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান

অভিজ্ঞতা: ৫ বছর

কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে বিডিজবস ক্লিক করুন।

কোন মন্তব্য নেই