জনবল নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, থাকবে বিভিন্ন সুবিধা Shohoj Solution
.বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসিতে ‘প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার (পিবিএম)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি
পদের নাম: প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার (পিবিএম)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির দায়িত্বসমূহ:
- হাই-নেট-ওয়ার্থ গ্রাহকদের ব্যাংকে অন্তর্ভুক্ত করা, ধরে রাখা এবং তাদের পোর্টফোলিও বৃদ্ধিতে নেতৃত্ব দেওয়া।
- প্রায়োরিটি সেন্টারের ব্যবসায়িক প্রবৃদ্ধি চালনা করা এবং গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদান ও চমৎকার অভিজ্ঞতা নিশ্চিত করা।
- প্রায়োরিটি ব্যাংকিংয়ের ব্যবসায়িক লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে ব্রাঞ্চ ম্যানেজার বা শাখা ব্যবস্থাপককে সহায়তা করা।
- প্রায়োরিটি ব্যাংকিং রিলেশনশিপ ম্যানেজারদের পোর্টফোলিও বৃদ্ধি এবং সেবার মান উন্নত করার ক্ষেত্রে দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করা।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যে কোনো স্থান
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ৫ বছর
আবেদনের শেষ সময়: ২ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই