Breaking News

ডিবিএল গ্রুপে চাকরি, কর্মস্থল গাজীপুর Shohoj Solution

 


বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান ডিবিএল গ্রুপে ‘চিফ সাপ্লাই চেইন অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২১ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। গাজীপুর জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ডিবিএল গ্রুপ

পদের নাম: চিফ সাপ্লাই চেইন অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়



চাকরির দায়িত্বসমূহ: 

  • প্রতিষ্ঠানের সামগ্রিক লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, প্ল্যানিং এবং সাপ্লাই চেইন কার্যক্রমের কৌশল তৈরি ও বাস্তবায়ন করা।
  • ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, প্ল্যানার, সাপ্লাই চেইন অ্যানালিস্ট এবং পেশাদারদের একটি টিমকে নেতৃত্ব ও পরিচালনা করা; পাশাপাশি তাদের উচ্চ পারফরম্যান্স ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে দিকনির্দেশনা, সহায়তা এবং কোচিং প্রদান করা।
  • সম্পূর্ণ সাপ্লাই চেইন জুড়ে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং মেথডোলজি, লিন প্রিন্সিপাল এবং সর্বোত্তম অনুশীলনের প্রয়োগ ঘটিয়ে কাজের গুণগত মান উন্নয়ন, পরিচালনগত দক্ষতা বৃদ্ধি এবং খরচ কমানোর ক্ষেত্রগুলো চিহ্নিত করা।

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: সর্বনিম্ন ৪০ বছর

কর্মস্থল: গাজীপুর

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি অথবা সমমান

অভিজ্ঞতা: ১৭ বছর

আবেদনের শেষ সময়: ২১ জুন ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।

কোন মন্তব্য নেই