শপআপে নিয়োগ, আবেদনের সুযোগ অনলাইনে থাকবে মোবাইল বিলও Shohoj Solution
অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপে ‘কমার্শিয়াল এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৭ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: শপআপ
পদের নাম: কমার্শিয়াল এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির দায়িত্বসমূহ:
- সেলস কন্ট্রাক্ট , ইনভয়েস, প্যাকিং লিস্ট, ইএক্সপি এবং বিল অব লেডিং সহ সমস্ত রপ্তানি দলিলপত্র প্রস্তুত করা।
- কারখানা, লজিস্টিকস এবং সিঅ্যান্ডএফ টিমের সাথে শিপমেন্ট পরিকল্পনা এবং পণ্য প্রেরণের কাজটি সমন্বয় করা।
- লিয়েন, সুইফট চেকিং এবং এনক্যাশমেন্ট সহ রপ্তানি সংক্রান্ত যাবতীয় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা।
- ক্রেতার চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন: জিএসপি, সাফটা, রেক্স, হেলথ সার্টিফিকেট এবং ফাইটোস্যানিটারি সার্টিফিকেট প্রস্তুত করা।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/বিবিএস অথবা স্নাতক
অভিজ্ঞতা: ২-৫ বছর
আবেদনের শেষ সময়: ৭ জুন ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে বিডিজবস ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই