প্রাণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা Shohoj Solution
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপে ‘অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
বিভাগের নাম: অডিট
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
অন্যান্য সুবিধাসমূহ:
মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, বীমা, যাতায়াত খরচ, মুনাফার অংশ
দুপুরের খাবারের সুবিধা: আংশিক ভর্তুকিযুক্ত
বেতন পর্যালোচনা: বার্ষিক
উৎসব বোনাস: ২
কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুবিধাসমূহ
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: সর্বনিম্ন ২৫ বছর
কর্মস্থল: ঢাকা
চাকরির দায়িত্বসমূহ:
- সরকারি আইন (IFRS, কোম্পানি ও ভ্যাট-ট্যাক্স আইন) মেনে প্রতিষ্ঠানের সাধারণ, অভ্যন্তরীণ ও বিশেষ অডিট করা।
- আর্থিক বিবরণী যাচাই করা, হিসাবের ভুল ও জালিয়াতির ঝুঁকি খুঁজে বের করা এবং তা সংশোধনের উপায় জানানো।
- প্রতিষ্ঠানের ভেতরের ইন্টারনাল কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ব্যবস্থা পরীক্ষা করে তা আরও শক্তিশালী করার পরামর্শ দেওয়া।
- প্রয়োজন অনুযায়ী আর্থিক কেলেঙ্কারি বা জিয়ালতির তদন্ত করা।
- জুনিয়র অডিটরদের কাজের তদারকি করা এবং অডিটের ফলাফল সিনিয়র ম্যানেজমেন্টের কাছে তুলে ধরা।
- বাংলাদেশের ভ্যাট, ট্যাক্স এবং করপোরেট নিয়মের যেকোনো নতুন পরিবর্তন সম্পর্কে আপ-টু-ডেট থাকা।
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ অথবা এমবিএ
অভিজ্ঞতা: ৪-৮ বছর
আবেদনের শেষ সময়: ২০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই