চাকরি দেবে ব্র্যাক এনজিও, ভাতাসহ পাবেন বিমা Shohoj Solution
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির স্বাস্থ্য ও পুষ্টি, এইচসিএমপি বিভাগ সিনিয়র মিডওয়াইফ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: সিনিয়র মিডওয়াইফ
বিভাগ: স্বাস্থ্য ও পুষ্টি, এইচসিএমপি
পদসংখ্যা: নির্ধারিত নয়
অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, মোবাইল বিল, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, স্বাস্থ্য ও সুস্থতা সুবিধা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া)
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- উপযুক্ত ও নিরাপদ পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের জন্য দম্পতিদের প্রয়োজনীয় পরামর্শ ও কাউন্সেলিং প্রদান করা।
- গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব সেবা এবং প্রসবপরবর্তী সেবা নিশ্চিত করা।
- নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে স্বাভাবিক প্রসব পরিচালনা করা।
- জটিল ও ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য সমস্যা বা প্রসবকালীন কেসগুলো দ্রুত চিহ্নিত করে উচ্চতর হাসপাতালে রেফার করা।
- মা ও শিশুদের প্রয়োজনীয় টিকাদান সেবা নিশ্চিত করা এবং এর সঠিক পরিসংখ্যান রাখা।
- হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সার্বিক চিকিৎসা ও নার্সিং সেবা প্রদান করা।
- কর্মক্ষেত্রে সবার নিরাপত্তা নিশ্চিত করতে 'সেফগার্ডিং পলিসি'র মূল নির্দেশক ও গাইড হিসেবে কাজ করা। টিমের সবার মধ্যে এই সুরক্ষানীতির চর্চা ও প্রচার করা এবং প্রতিটি পদক্ষেপে সেফগার্ডিং স্ট্যান্ডার্ডের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা।
শিক্ষাগত যোগ্যতা: মিডওয়াইফারিতে ডিপ্লোমা বা বিএসসি
অন্যান্য যোগ্যতা: প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ে ভালো জ্ঞান ও অভিজ্ঞতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
আবেদনের শেষ সময়: ২৩ মে ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই