Breaking News

নিয়োগ দেবে সুলতান’স ডাইন Shohoj Solution



সুলতান’স ডাইন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জনপ্রিয় রেস্তোরাঁটি কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সুলতান’স ডাইন 

পদের নাম: কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ

পদসংখ্যা: ০৬টি 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির দায়িত্বসমূহ:

  • কাস্টমারদের ফোন কল রিসিভ করা এবং ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজে কাস্টমারদের মেসেজের দ্রুত ও সঠিক উত্তর দেওয়া।
  • প্রতিদিনের অর্ডারের হিসাব, বিক্রয় সংক্রান্ত ডাটা এবং কাস্টমারদের তথ্যের একটি নিখুঁত ডাটাবেজ তৈরি ও সংরক্ষণ করা।
  • কাস্টমারকে পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করা এবং তাদের যেকোনো অভিযোগ বা সমস্যা দক্ষতার সাথে সমাধান করা।
  • বিভিন্ন কুরিয়ার সার্ভিসের সাথে যোগাযোগ রক্ষা করা, পার্সেল বুকিং দেওয়া এবং পণ্য কাস্টমারের কাছে ঠিকঠাক পৌঁছাল কি না তার ডেলিভারি রেকর্ড রাখা।
  • প্রতিষ্ঠানের পণ্যের স্টক বা ইনভেন্টরি গুছিয়ে রাখা এবং পণ্যের সোর্সিং নিশ্চিত করতে সাপ্লায়ার বা ভেন্ডরদের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখা।
  • ইনবক্সে বা কলে কাস্টমারকে চমৎকারভাবে বুঝিয়ে টিমের সার্বিক বিক্রয় লক্ষ্যমাত্রা বাড়াতে সরাসরি ভূমিকা রাখা।



চাকরির ধরন:
ফুলটাইম

কর্মক্ষেত্র: রেস্তোরাঁয় 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ২১ থেকে ৩০ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী



বেতন: ১২,০০০-১৫,০০০ টাকা (মাসিক) 

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ

অন্যান্য যোগ্যতা: ফোন কল গ্রহণ করা এবং সোশ্যাল মিডিয়ায় গ্রাহকদের উত্তর দেওয়া, অর্ডার রেকর্ড, বিক্রয়ের তথ্য এবং গ্রাহক ডেটাবেস রক্ষণাবেক্ষণে দক্ষতা।

আবেদনের শেষ সময়: ১৮ জুন ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই