Breaking News

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, আবেদন করুন অনলাইনে Shohoj Solution



অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কিউসি (রাইস প্লান্ট) বিভাগ সহকারী ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)

পদের নাম: সহকারী ম্যানেজার/ডেপুটি ম্যানেজার

বিভাগ: কিউসি (রাইস প্লান্ট) 

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির দায়িত্বসমূহ:

  • মিলে আসা ধানের গুণগত মান যাচাই এবং নিয়ন্ত্রণ করা।
  • প্রক্রিয়াজাতকরণ চলাকালীন চাল এবং চূড়ান্ত পণ্যের গুণমান তদারকি করা।
  • আর্দ্রতা, অপদ্রব্য, এবং ভাঙা চালের পরিমাণ নির্ণয়ে সঠিক স্যাম্পলিং ও টেস্টিং প্রোটোকল নিশ্চিত করা।
  • ল্যাবে পরিচালিত রাসায়নিক, ভৌত এবং অণুজীব সংক্রান্ত পরীক্ষাগুলো তদারকি করা।
  • ল্যাবের সকল যন্ত্রপাতির সঠিক ক্যালিব্রেশন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।
  • দেশীয় এবং আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা মানদণ্ড নিশ্চিত করা।
  • গুরুত্বপূর্ণ সার্টিফিকেশনের জন্য প্রয়োজনীয় নথিপত্র এবং রেকর্ড মেইনটেইন করা।
  • সরকারি নিয়ন্ত্রক সংস্থা বা এক্সটার্নাল অডিটরদের সাথে লিয়াজোঁ রক্ষা করা এবং অডিটে সহায়তা করা।
  • উৎপাদন লাইনে মান বজায় থাকছে কি না, তা নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন ও ইন্টারনাল অডিট করা।
  • মানের প্যারামিটার অনুযায়ী ধানের সাপ্লায়ারদের মূল্যায়ন এবং অনুমোদন দেওয়া।
  • কাঁচামালের গুণগত মান নিশ্চিত করতে ক্রয় বিভাগের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা।
  • কোনো সমস্যা দেখা দিলে তার মূল কারণ খুঁজে বের করা এবং উৎপাদন প্রক্রিয়ার উন্নয়নে পরামর্শ দেওয়া।
  • কাস্টমারদের মান সংক্রান্ত অভিযোগগুলো খতিয়ে দেখা এবং দ্রুত সমাধানের ব্যবস্থা করা।
  • মান নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় রিপোর্ট তৈরি করা এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পেশ করা। 



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: নওগাঁ

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা অথবা স্নাতক (বিএসসি) ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: রাইস শিল্পে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

অভিজ্ঞতা: ৮ থেকে ১২ বছর

আবেদনের শেষ সময়: ২৫ এপ্রিল ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই