Breaking News

নিয়োগ দেবে ব্র্যাক, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি Shohoj Solution



ব্র্যাক এন্টারপ্রাইজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিসার, অ্যাকাউন্টস (ব্র্যাক প্রিন্টিং প্যাক) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এন্টারপ্রাইজ

পদের নাম: অফিসার, অ্যাকাউন্টস (ব্র্যাক প্রিন্টিং প্যাক)

পদসংখ্যা: নির্ধারিত নয়

অন্যান্য সুবিধা: স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং আরও অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।



চাকরির ধরন: ফুলটাইম 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: গাজীপুর (সদর)

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির দায়িত্বসমূহ:

  • প্রতি মাসের আর্থিক প্রতিবেদন তৈরিতে সহায়তা করা।
  • নগদ গ্রহণ ও প্রদানের সকল ভাউচার তৈরি ও যাচাই করা এবং জেনারেল ও সাবসিডিয়ারি লেজার যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা।
  • পেমেন্ট করার আগে ক্লায়েন্ট ইনভয়েস, বিল এবং রিকুইজিশনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা।
  • মাস ও বছর শেষে স্টোর বা গুদামের মালামাল সরাসরি গণনা করে স্টোর লেজারের সাথে মিলিয়ে দেখা।
  • এলসি সংক্রান্ত নথিপত্র ব্যবস্থাপনা এবং পণ্যের সঠিক উৎপাদন বা আমদানি খরচ রিপোর্ট তৈরি করা।
  • সরকারি নিয়ম অনুযায়ী ইনসেনটিভ, স্টাফ ইনকাম ট্যাক্স এবং বিল থেকে ভ্যাট ও ট্যাক্স কর্তন করা।
  • ইউটিলিটি বিলের ভ্যাট রিবেট সমন্বয় করা এবং এনবিআর বা এজি অফিসের অডিট কার্যক্রমে লিয়াজোঁ রক্ষা করা।
  • ব্যাংকের স্টেটমেন্টের সাথে প্রতিষ্ঠানের হিসাব মিলিয়ে দেখা।
  • দৈনন্দিন প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন এবং ক্যাশ বুক ও আইওইউ স্টেটমেন্টের হিসাব রাখা।
  • টিমের সদস্যদের যেকোনো ধরনের হয়রানি, অপব্যবহার বা শোষণ থেকে মুক্ত রাখা।
  • প্রতিষ্ঠানের সেফগার্ডিং পলিসি সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা দ্রুত রিপোর্ট করা। 



শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে বিকম/এমকম/বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: পরিকল্পনা, অর্থ ও হিসাব ব্যবস্থাপনা, ব্যবসায়িক বাজেট প্রণয়ন, আর্থিক বিবরণী, নিরীক্ষা ও পর্যবেক্ষণ, মজুদ ব্যবস্থাপনা এবং কম্পিউটার দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

আবেদনের শেষ সময়: ০২ মে ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই