ফ্রেশার প্রার্থীদের নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, থাকছে না বয়সসীমা Shohoj Solution
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপের ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। ফ্রেশার প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
বিভাগের নাম: করপোরেট সেলস
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদসংখ্যা: ২০ জন
চাকরির দায়িত্বসমূহ:
- নতুন কর্পোরেট ক্লায়েন্ট বা গ্রাহক চিহ্নিত করা এবং তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে সহায়তা করা।
- বিক্রয় কৌশল প্রণয়ন এবং তা বাস্তবায়নে সরাসরি ভূমিকা রাখা।
- বিদ্যমান কর্পোরেট গ্রাহকদের সাথে সুদৃঢ় ও দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখা।
- ব্যবসায়িক নতুন সুযোগ এবং বাজারের বর্তমান প্রবণতা বোঝার জন্য নিয়মিত মার্কেট রিসার্চ বা বাজার বিশ্লেষণ করা।
- বিক্রয় সংক্রান্ত প্রেজেন্টেশন, ব্যবসায়িক প্রস্তাবনা এবং প্রয়োজনীয় রিপোর্ট তৈরি করা।
অভিজ্ঞতা: ১ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যে কোনো স্থান
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/বিবিএস অথবা স্নাতক
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই