নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, কর্মস্থল নারায়ণগঞ্জ Shohoj Solution
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ‘ম্যানেজার/এজিএম’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)
বিভাগের নাম: ফ্যাক্টরি কমপ্লেক্স
পদের নাম: ম্যানেজার/এজিএম
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
চাকরির দায়িত্বসমূহ:
- ভাড়া, ইউটিলিটি, বিদ্যুৎ বিল, বেতন, পরোক্ষ শ্রম খরচ এবং পরোক্ষ কাঁচামাল বিলের মতো বিভিন্ন ওভারহেড খরচ বিশ্লেষণের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রগুলো চিহ্নিত করা এবং উৎপাদন খরচ কমিয়ে আনা।
- প্রতিটি পণ্যের কাঁচামাল ব্যবহারের পরিমাণ বিওএম বা বাজেটের সাথে নিবিড়ভাবে তুলনা ও বিশ্লেষণের মাধ্যমে কাঁচামাল খরচ নিয়ন্ত্রণ করা।
- মাসিক ভিত্তিতে আর্থিক এবং অপারেশনাল তথ্যের তারতম্য বিশ্লেষণ ও ব্যাখ্যার মাধ্যমে এই পার্থক্যের কারণগুলো চিহ্নিত করা।
- কারখানায় প্রয়োজনীয় কাঁচামাল, সরঞ্জাম এবং খুচরা যন্ত্রাংশের সঠিক গুদামজাতকরণ নিশ্চিত করে স্টোর বিভাগের কার্যক্রম পরিচালনার মাধ্যমে কার্যকরী মূলধনের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা।
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: নির্ধারিত নয়
আবেদনের শেষ তারিখ: ২৮ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত
আবেদন পদ্ধতি: অনলাইনে
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ অথবা এমকম (এআইএস/অ্যাকাউন্টিং)
অভিজ্ঞতা: ৮ বছর
কর্মস্থল: নারায়ণগঞ্জ জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে বিডিজবস ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই