Breaking News

চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ,থাকবে অনেক সুবিধা Shohoj Solution



আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিসার/সিনিয়র অফিসার (এইচআর ও অ্যাডমিন) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড

পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার (এইচআর ও অ্যাডমিন)

পদসংখ্যা: নির্ধারিত নয়

বেতন: ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট-ফান্ড, গ্র্যাচুইটি, কর্মচারিদের সন্তানদের জন্য শিক্ষা প্রণোদনা এবং পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য পরিষেবা। 



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

কর্মস্থল: ঢাকা (মগবাজার, দক্ষিণ কেরানীগঞ্জ)



শিক্ষাগত যোগ্যতা: এইচআরএম/ম্যানেজমেন্ট বা প্রাসঙ্গিক বিষয়ে এমবিএ/পিজিডি

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর 

অন্যান্য যোগ্যতা: এইচআর অপারেশনস, বিশেষ করে ট্যালেন্ট অ্যাকুইজিশন ও বেনিফিট অ্যাডমিনিস্ট্রেশনে ভালো অভিজ্ঞতা। শ্রম আইন, শ্রম বিধি এবং শাস্তিমূলক পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান। কোম্পানির বিভিন্ন প্রশাসনিক ও ব্যবসায়িক প্রতিবেদন প্রস্তুত করার দক্ষতা। পরিবহন সংক্রান্ত কমপ্লায়েন্স এবং নিয়মকানুন সম্পর্কে জ্ঞান। এমএস অফিস (ওয়ার্ড এবং এক্সেল) এবং এইচআরআইএস-এ পারদর্শিতা।

আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই