Breaking News

নিয়োগ দেবে আরএফএল, লাগবে না অভিজ্ঞতা Shohoj Solution

 


শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপে ‘ট্রেইনি জোনাল ম্যানেজার (টিজেডএম)’ পদে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। ২৪ বছর বয়স হলেই প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। মাসিক বেতন ৪০ হাজার টাকা।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: ট্রেইনি জোনাল ম্যানেজার (টিজেডএম)

পদসংখ্যা: ১০০ জন



চাকরির দায়িত্বসমূহ:

  • কোম্পানির নির্ধারিত বিক্রয় পূর্বাভাস এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো সফলভাবে বাস্তবায়নের দায়িত্ব নেওয়া।
  • জোনাল সেলস প্ল্যানিং বা আঞ্চলিক বিক্রয় পরিকল্পনায় আপনার সিনিয়রদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করা।
  • আপনার সুপারভাইজার এবং সেলস রিপ্রেজেন্টেটিভদের সাথে সমন্বয় করে কাজ করা এবং ফিল্ডে তাদের সহায়তা দেওয়া।
  • বিক্রয়, ডিস্ট্রিবিউশন এবং মার্কেট ডেভেলপমেন্টের ওপর আয়োজিত বিভিন্ন প্রাতিষ্ঠানিক ট্রেনিংয়ে নিয়মিত অংশ নেওয়া এবং নিজেকে দক্ষ করে তোলা।

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

বেতন: ৪০,০০০ টাকা

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: সর্বনিম্ন ২৪ বছর

কর্মস্থল: যে কোনো স্থান

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ অথবা এমবিএ

আবেদনের শেষ সময়: ২৭ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।

কোন মন্তব্য নেই