অভিজ্ঞতা ছাড়াই আইএফআইসি ব্যাংকে চাকরির সুযোগ Shohoj Solution
আইএফআইসি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ট্রানসাকশান সার্ভিস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক পিএলসি
পদের নাম: ট্রানসাকশান সার্ভিস অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
চাকরির দায়িত্বসমূহ
- গ্রাহক ব্যাংকে আসার পর তার প্রয়োজনীয় সকল প্রাথমিক সেবা (যেমন: টাকা জমা, উত্তোলন, চেক বই প্রদান ইত্যাদি) একই কাউন্টার থেকে প্রদান করা।
- ব্যাংকের 'চেহারা' বা প্রতিনিধি হিসেবে হাসিমুখে গ্রাহকদের সেবা নিশ্চিত করা।
- শুধুমাত্র ট্রানজ্যাকশন করা নয়, বরং ব্যাংকের বিভিন্ন প্রোডাক্ট (যেমন: সেভিংস অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লোন, ইন্স্যুরেন্স) সম্পর্কে গ্রাহককে জানানো এবং তা বিক্রির মাধ্যমে ব্যাংকের ব্যবসা বাড়াতে ভূমিকা রাখা।
- গ্রাহকদের ব্যাংকের আধুনিক ডিজিটাল সেবাগুলো (যেমন: মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং) ব্যবহারে উৎসাহিত ও সহায়তা করা।
- সময়ের প্রয়োজনে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যাংকিং অপারেশন সংক্রান্ত যেকোনো দায়িত্ব পালন করা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
আবেদনের শেষ সময়: ১১ মার্চ ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই