এইচএসসি পাসে ইবনে সিনায় চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড ও ভাতা Shohoj Solution
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বাস্থ্যসেবা মূলক প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন রিপ্রেজেন্টেটিভ (এডিআর) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন রিপ্রেজেন্টেটিভ (এডিআর)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ আলিম/ সমমান
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ভালো জ্ঞান
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, গ্র্যাচুইটি, লাভের শেয়ার, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং আরো অন্যান্য সুযোগ-সুবিধাসমূহ কোম্পানির নিয়ম অনুযায়ী পাবেন।
চাকরির দায়িত্বসমূহ:
- কোম্পানির নীতিমালা অনুসরণ করে সময়মত চাহিদা ও রুট অনুযায়ী ওষুধ বহন ও বিতরণ নিশ্চিত করা।
- আন্তরিকতার সহিত ক্যাশ কালেকশন ও জমাদান নিশ্চিত করা।
- ওষুধ পরিবহন নিশ্চিতকরণে ড্রাইভারকে সর্বাত্বক সহযোগিতা করা।
- কোম্পানির বিতরণ প্রক্রিয়া সাবলিল রাখতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ১৭,২১৫ টাকা (মাসিক)
আবেদনের শেষ সময়: ১৬ মার্চ ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই