আবাসন সুবিধাসহ ব্র্যাক এনজিওতে চাকরি, সপ্তাহে ২দিন ছুটি Shohoj Solution
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি প্রজেক্ট অফিসার (সেন্টার ম্যানেজার) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: প্রজেক্ট অফিসার (সেন্টার ম্যানেজার)
বিভাগ: প্রটেকশন, ভাসান চার, এইচসিএমপি
পদসংখ্যা: নির্ধারিত নয়
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, বছরে ২টি উৎসব বোনাস, বিনামূল্যে থাকার ব্যবস্থা, স্বাস্থ্য ও জীবন বিমা, স্বাস্থ্য ও সুস্থতা সুবিধা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: নোয়াখালী (হাতিয়া)
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- নির্ধারিত কমিউনিটি সেন্টারগুলোর দৈনন্দিন কার্যক্রম তদারকি করা।
- সেন্টারের টিমের সদস্যদের মধ্যে সুনির্দিষ্টভাবে কাজ ভাগ করে দেওয়া এবং তাদের কাজের মূল্যায়ন করা।
- সেন্টারের পরিবেশ বজায় রাখা এবং এটি যেন কার্যকরভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করা।
- স্থানীয় জনগণের সাথে নিবিড়ভাবে কাজ করা এবং তাদের সেন্টারের কার্যক্রমে আগ্রহী করে তোলা।
- জরুরি বা জীবন রক্ষাকারী তথ্য (যেমন- স্বাস্থ্যবিধি, দুর্যোগ সতর্কতা) সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।
- প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক সেশন বা মিটিং আয়োজন করা।
- প্রতিটি সেন্টার থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাপ্তাহিক এবং মাসিক আপডেট রিপোর্ট তৈরি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো।
- কমিউনিটির মানুষের বর্তমান চাহিদা কী, তা পর্যবেক্ষণ করা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া।
- সিআইসি অফিস এবং অন্যান্য এনজিও বা সার্ভিস প্রোভাইডারদের সাথে কাজের সমন্বয় করা।
- সিআইসি অফিসের নিয়মিত মিটিং এবং সাইট ম্যানেজমেন্ট টিমের বিভিন্ন কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করা।
- ক্যাম্পে অন্যান্য যেসব সংস্থা কাজ করছে, তাদের সাথে তথ্য আদান-প্রদান করা যাতে কাজের পুনরাবৃত্তি না হয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: উন্নয়ন সংস্থা, এনজিওতে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
আবেদনের শেষ সময়: ২৭ মার্চ ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই