Breaking News

২০০ কর্মী নেবে গোল্ডেন হারভেস্ট, এইচএসসি পাসেই আবেদন



গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেডে (জিএইচআইটিএল) ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ২০০ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীরা এইচএসসি অথবা ডিপ্লোমা পাসেই আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড (জিএইচআইটিএল)

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ২০০ জন

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা ডিপ্লোমা

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

অন্যান্য সুবিধাসমূহ:

উৎসব বোনাস: ২টি

চাকরিকালীন প্রশিক্ষণের জন্য "৫ মাসের ভাতা প্যাকেজ"।



বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: ঢাকা (মিরপুর)

চাকরির দায়িত্বসমূহ :

  • মূল নথিপত্র দেখে কাস্টমার এবং অ্যাকাউন্টের যাবতীয় টেক্সট ও সংখ্যাভিত্তিক তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে সিস্টেমে ইনপুট দেওয়া।
  • কাজের গতি বজায় রাখা যাতে প্রতিদিনের টার্গেট বা সময়সীমার মধ্যে ডেটা এন্ট্রি সম্পন্ন হয়।
  • কম্পিউটার এন্ট্রির জন্য প্রয়োজনীয় তথ্যগুলো বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা এবং সেগুলোর নির্ভুলতা যাচাই করা।
  • কাজের গুরুত্ব অনুযায়ী তথ্যগুলোকে আলাদা করা বা সাজানো (Sorting) যাতে প্রয়োজনীয় ডেটা আগে এন্ট্রি করা যায়।
  • এন্ট্রি করা ডেটাতে কোনো ঘাটতি বা ভুল আছে কি না তা নিবিড়ভাবে পরীক্ষা করা।
  • তথ্যের মধ্যে কোনো অসংগতি থাকলে তা দ্রুত সংশোধন করা এবং চূড়ান্ত আউটপুট বা ফলাফল ঠিক আছে কি না তা নিশ্চিত করা।



আবেদনের শেষ সময়: ১৬ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বিডিজবস আবেদন করতে পারবেন।

কোন মন্তব্য নেই